ম্যান্ডিকে বোকা বানিয়ে চিত্রার পর্দা ফাঁ’স! কথা ধারাবাহিকে মহাপর্ব! প্রকাশ্যে নতুন প্রোমো

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘কথা’ (Kothha)। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক রমরমিয়ে চলছে স্টার জলসার (Star Jalsha) পর্দায়। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক এবং ধারাবাহিকের চরিত্রগুলি। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। উল্লেখ্য এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বেশ কয়েক বছর পর টেলিভিশনের ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা সাহেব। TRP তালিকাতেও ভালো জায়গা দখল করে রেখেছে কথা ধারাবাহিক। প্রতিদিনই ধারাবাহিতে থাকে নিত্য নতুন ধামাকাদার এপিসোড।

প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখে কথা ধারাবাহিক। ধারাবাহিকে কথা এবং অগ্নির খুনসুঁটি বেশ উপভোগ করেন দর্শক। তাইতো তাদের জুটি সকলের বেশ পছন্দের। বর্তমানে ধারাবাহিককে দেখানো হচ্ছে ধীরে ধীরে খুনসুঁটি মাধ্যমে কাছাকাছি আসে কথা এবং অগ্নিভ।

বর্তমানে ধারাবাহিকে চলছে টান টান উত্তেজনা পর্ব। ধারাবাহিকে দেখানো হচ্ছে দীর্ঘদিন পর আবারো কথা অগ্নির মাঝে ফিরে এসেছে ম্যান্ডি। ম্যান্ডি এবারে অন্ধ সেজে এসেছে গুহ বাড়িতে কথা অগ্নির ক্ষতি করার জন্য। কিন্তু ম্যান্ডি যে অন্ধ নয় সেটাই বিশ্বাস করে কথা। আর এটাই এবার কথাকে প্রমাণ করতে হবে। কিন্তু কিভাবে প্রমাণ করবে কথা সেটাই দেখার অপেক্ষা।

প্রকাশ্যে নতুন প্রোমো

এরই মাঝে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। আর আগামী পর্ব গুলি দেখার জন্য ভীষণই উত্তেজিত। ধারাবাহিক নতুন প্রোমো ভিডিওটিতে দেখা যাচ্ছে অগ্নি কথাকে মাথায় দিব্যি দিয়ে জিজ্ঞাসা করছে কথা আবার অগ্নির থেকে কি লুকোচ্ছে? উত্তরে কথা অগ্নিকে ভরসা দিয়ে বলে সে যা করবে অগ্নি এবং এই গুহ বাড়ির ভালোর জন্যই করবে। কথার উপর অগ্নি যেন বিশ্বাস রাখে।

আরও পড়ুন: মৃ’ত্যুর আগে পর্যন্ত উত্তম কুমারের হাত ছাড়েননি সুপ্রিয়া দেবী! তবু মেলেনি স্বীকৃতি! কেমন ছিল সুপ্রিয়া দেবীর জীবন সংগ্রাম!

এরপরে দেখা যায় ডাক্তারের চেম্বারে ঢুকে অন্ধ হবার নকল রিপোর্ট চাই ম্যান্ডি। আর সেই চেয়ারে ডাক্তারের জায়গায় বসে রয়েছে কথা। কথা কে দেখে তো ম্যান্ডি একেবারে ঘাবড়ে গিয়েছে। কথা যে ম্যান্ডির এই নাটক ধরে ফেলেছে সেটা বোঝা গেল। এরপরে দেখা যায় ম্যান্ডিকে এই নাটকে সাহায্য করছে চিত্রা। তাই চিত্রার পর্দা ফাঁস করতে কথা ম্যান্ডি সেজে চিত্রাকে বোকা বানিয়ে তার মুখ থেকেও সব সত্যি শুনে নেয়। এবারে ম্যান্ডি এবং চিত্রা দুজনের একসঙ্গে পর্দা ফাঁস করতে চলেছে কথা।

Back to top button