প্রথম পাঁচে রাজত্ব করছে জি! মুখ থুবড়ে পড়ল জলসা! টিআরপি তালিকায় বিরাট চমক!

দেখতে দেখতে চলে এলো আরো একটি বৃহস্পতিবার। এই দিনটি হল বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশের দিন। কোন ধারাবাহিক টিআরপিতে কত নাম্বার পেল সেটা জানার জন্য প্রত্যেক সপ্তাহেই এই বৃহস্পতিবারটা দর্শকদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা থেকে অনেক কিছু বুঝতে পারেন ভক্তরা। তাদের মনে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়, কোন ধারাবাহিকটি ঠিক কতদিন চলতে পারে সেই নিয়ে।

প্রত্যেক সপ্তাহেই টিআরপির মোড় ঘুরিয়ে দিচ্ছে ধারাবাহিক প্রদর্শনকারী প্রধান চ্যানেল গুলি। কোন এক সপ্তাহে যে চ্যানেলটি তালিকায় রাজত্ব চালাচ্ছে পরের সপ্তাহেই দেখা যাচ্ছে তার প্রতিপক্ষ চ্যানেল বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। এই ভাবেই চলছে টিআরপির হাড্ডাহাড্ডি লড়াই। আর সেই লড়াইয়ে কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ছে না চ্যানেলগুলি। তবে গত সপ্তাহে টিআরপি তালিকা অনুযায়ী প্রথম পাঁচে এগিয়ে আছে জি বাংলা।

এবার চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিকটি কোন জায়গা দখল করেছে। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৭।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলা চ্যানেলের জগদ্ধাত্রী। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB । এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৭ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু আর স্টার জলসার কথা। এই সপ্তাহে ৬.৬ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই দুটি ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে জি বাংলা চ্যানেলের কোন গোপনে মন ভেসেছে ধারাবহিক। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৪।

1st •• ফুলকি 7.7
2nd •• জগদ্ধাত্রী 7.0
3rd •• গীতা LLB 6.7
4th •• নিম ফুলের মধু, কথা 6.6
5th •• কোন গোপনে মন ভেসেছে 6.4

Trending
পুবের ময়না 5.0
তেঁতুল পাতা 5.2
দুই শালিক 4.1

Back to top button