রাইয়ের জীবনটা নষ্ট করে দিল অনির্বাণ! ম’রণ-বাঁচন পরিস্থিতিতে রাইয়ের মায়ের কানে বি’ষ ঢালল সে!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো নিয়ে দর্শকদের মাঝে সবচেয়ে বেশি শোরগোল পড়েছে তার মধ্যে অন্যতম অর্গানিক স্টুডিওর প্রযোজিত ধারাবাহিক মিঠিঝোরা (MithiJhora)। জীবন যে মানুষকে কখন কোন পরিস্থিতির মুখে ঠেলে দেয় তার প্রতিচ্ছবি বারবার ফুটে উঠেছে এই ধারাবাহিকে। বড় দিদির রাইয়ের ভূমিকায় দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। পাশাপাশি অনির্বাণের চরিত্রে নজর কেড়েছে অভিনেতা সুমন দে (Suman Dey)।

তবে বর্তমানে জীবন ও মৃত্যুর মাঝে ঝুলে রয়েছে রাই। রাইয়ের প্রেগ’ন্যান্সির ব্যাপারে সার্থকের বাবার সঙ্গে যোগাযোগ করে স্রোত। দিদি যে প্রেগ’নেন্ট নয়, তার দিদি যে কোন খারাপ কাজ করতে পারে না প্রথম থেকেই জানে স্রোত আর সেই কারণেই দিদির শারীরিক পরিস্থিতি নিয়ে সার্থকের বাবার সঙ্গে যোগাযোগ করে সে। ডাক্তার স্পষ্ট জানিয়েছেন মার’ণ রোগ ক্যা’ন্সার বাসা বেঁধেছে রাইয়ের শরীরে। যত তাড়াতাড়ি সম্ভব রাইয়ের অপরেশনের প্রয়োজন।

aratrika maity

নিজের শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে হাসপাতালে ভর্তি হওয়ার আগের রাতকে নিজের পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেয় রাই। মা, দাদা, বৌমণি আর ছোট বোনের সঙ্গে হৈহৈ করেই কাটাতে চায় সে। কারণ মুখে যাই বলুক মনে মনে রাইও জানে ক্যা’ন্সারের অপরে’শনের ক্ষেত্রে সুস্থতার সম্ভবনা থাকে কম। এই অপ’রেশন থিয়েটারেই হয়ত মৃ’ত্যু ঘটবে তার। তাই শেষদিনটা ভালোভাবেই কাটাতে চায় সে। যদিও নিজের শারীরিক পরিস্থিতির কথা বাড়ির কাউকেই জানায়নি রাই। অসুস্থ দাদা, মায়ের শরীরের অবস্থাও বিশেষ ভালো নয়। তার মাঝে রাইয়ের অবস্থার কথা জানতে বাড়ির পরিবেশ যে আরও থমথমে হয়ে যাবে সেকথা ভালোই বুঝতে পেরেছিল রাই।

কি দেখা গেছে মিঠিঝোরার আজকের পর্বে?

অনির্বাণ অনেকবার বলার পরও তাই শ্বশুরবাড়িতে ফেরেনি রাই। নিজের বাড়িতেই সকলের সঙ্গে বসে খাওয়া দাওয়া করে সে। চলে গল্প, আড্ডা। তারপরই অনির্বাণের প্রসঙ্গ তোলেন রাইয়ের মা। অনির্বাণের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তাব দেন রাইকে। এরূপ পরিস্থিতিতে মাকে থামানোর চেষ্টা করে স্রোত। কিন্তু থামেননি নন্দিতা। দিদিকে হারিয়ে ফেলার ভয়ে বুক কেঁ’পে ওঠে স্রোত ও মিষ্টির। তারপরই এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গান ধরে রাই। দিদির কষ্ট দেখে চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে স্রোতের। তবুও নিজেকে সামলে নিয়ে দিদির তালে তাল মিলিয়ে গান গাইতে শুরু করে স্রোত ও মিষ্টি বৌদি।

আরও পড়ুন: “স্মৃতি আর ফিরবে না পর্ণার, খুকি সেজেই চোদ্দবার বিয়ের পিঁড়িতে বসবে সে”- দর্শকদের ট্রোলের মুখে নিম ফুলের মধু!

কি দেখা যাবে মিঠিঝোরার আগামী পর্বে?

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে সকাল হতেই বৌদি ও স্রোতের সঙ্গে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে রাই। এদিকে সকালবেলায় রাইয়ের বাড়িতে এসে হাজির হয় অনির্বাণ। এসেই রাইয়ের খোঁজ করতে শুরু করে সে। অনির্বাণকে দেখে প্রথমে চমকে যায় নন্দিতা। তারপরই তিনি জানান রাই বাড়িতে নেই। একথা শুনেই ফের ক্রোধে ফেটে পড়ে অনির্বাণ। সে নন্দিতাকে জানায় রাই মা হতে চলেছে আর সেই সন্তানের বাবা অনির্বাণ নয়। অনির্বাণের কথা শুনেই বিনা মেঘে বজ্রাঘাত হয় নন্দিতার ওপর। এদিকে বোন ও বৌদিকে শেষবারের মতো জড়িয়ে ধরে অপরেশন থিয়েটারে চলে যায় রাই। শেষরক্ষা কি হবে? এবার কি নিজের ভুলটা বুঝতে পারবে অনির্বাণ? বড্ড দেরি হয়ে যাবে নাতো? জানা যাবে আসন্ন পর্বে।

aratrika maity

Back to top button