লোভে পড়ে স’র্বনাশ ডেকে আনল তীর্থঙ্কর! বাজিমাত করল শ্যামলী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)। জি বাংলার পর্দায় দীর্ঘ কয়েক মাস ধরে এই ধারাবাহিক চলছে। ধারাবাহিক শুরুর সময় থেকে ধীরে ধীরে দর্শকের মন জয় করে নিতে সক্ষম হয়েছে। ধারাবাহিকে অনিকেত শ্যামলীর জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
ধারাবাহিকে শেষ কয়েকদিন ধরে দেখানো হচ্ছে অনিকেত বর্তমানে যে অফিসে চাকরি করছে সেখানে অনিকেতের ক্ষ’তি করার জন্য অনিকেতকে কেউ চু’রির অ’পরাধে ফাঁ’সিয়ে দিয়েছে। আর সেই কারণেই অনিকেত অ’পরাধ বোধে ভুগছে। যার কারণে মন থেকে একেবারেই ভে’ঙে পড়েছে অনিকেত। আর এই ঘটনার পরে অনিকেতের ধুম জ্ব’র আসে। শ্যামলী অনিকেতকে ফ্ল্যাট থেকে জোড়া বাড়িতে নিয়ে আসে। শ্যামলী সেবা যত্ন করে অনিকেতকে আবার সুস্থ করে তুলেছে। এরপরে দুজনে মিলে এই ষ’ড়যন্ত্রটা কি করেছে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ৭ অক্টোবর (Kon Gopone Mon Bhesechhe Today episode 7 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে অনিকেত শ্যামলীকে জানিয়েছে যে তাদের অফিসে তীর্থঙ্কর অনিকেতকে একেবারেই পছন্দ করেনা। অনিকেত অফিসে আসার পর থেকে তীর্থঙ্কর তার উপরে রে’গে রয়েছে। সে অনিকেতের এই ক্ষ’তি করতে পারে। এ কথা শুনে শ্যামলী অনিকেতকে একটা দারুন প্ল্যান বলে। শ্যামলী অনিকেতকে বলে অনিকেতকে অফিসে গিয়ে সবাইকে বলতে হবে যে এই কাজ করার পরেও সে অন্য একটি কোম্পানিতে কয়েক কোটি টাকার চাকরি পেয়েছে। যাতে অনিকেতের সাথে যে এই কাজটা করেছে সে আফসোস করে।
শ্যামলীর কথা মত অনিকেত রাজি হয়ে যায় এই প্ল্যানে। পরের দিন সকালবেলা উঠে অনিকেত একেবারে রেডি হয়ে গর্বের সঙ্গে অফিসে যায় শ্যামলীর কথা মতো। সে এমন একটা ভাব দেখাতে শুরু করে যেন অপরাধ করে তার মধ্যে কোনো অনুতাপ নেই। তার মধ্যে বরং এই অ’পরাধ করে আরো বেশি টাকার চাকরি পেয়েছে সে এটায় গর্বিত। যখন নিজের মেজাজ নিয়ে অনিকেত অফিসে তার অপরাধের কথা নিজের মুখ স্বীকার তখনই প্রত্যেকের অনিকেতের উপর রা’গ জন্মায়। অফিসে সবাই মিলে অনিকেতকে নিয়ে আলোচনা করতে শুরু করে। আর তখন তীর্থঙ্কর অনিকেতের নামে আরও বেশি বেশি ব’দনাম করতে শুরু করে। যেটা বাইরে থেকে লক্ষ করে অনিকেত শ্যামলী।
আরও পড়ুন: আবার নিজের মেয়ের সর্ব’নাশে মত্ত কৃষ্ণা! তাকে মোক্ষম জব্দ করল পর্ণা!
এরপরে শ্যামলীর প্ল্যান মত অনিকেতের বাবা এবং দুই দাদু কর্পোরেট অফিসের এমপ্লয়ী সেজে চলে যায় একটি হোটেলে। সেখানে অনিকেতের চাকরির পাকা কথার মিটিং হবে বলে ঠিক করা হয়। পুরো নাটকটা সাজিয়েছে শ্যামলী। এরপরে সবাই সেখানে গিয়ে পৌঁছে যায়। সেখানেই দেখা যায় একজন কালো হুডি পড়া ব্যক্তি নজর রাখছে তাদের উপরে। এবারে দেখার অপেক্ষা যদি সবটাই শ্যামলীর প্ল্যান মত এগোতে থাকে তাহলে আসল অ’পরাধী সামনে ধরা পড়ে কিনা।

