আবার নিজের মেয়ের সর্ব’নাশে মত্ত কৃষ্ণা! তাকে মোক্ষম জব্দ করল পর্ণা!

‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu) হল এমন একটি ধারাবাহিক যা দীর্ঘদিন ধরে জি বাংলার (Zee Bangla) পর্দায় রমরমিয়ে চলছে। ধারাবাহিকের প্রতিটি চরিত্রই দর্শকদের ব্যাপক পছন্দের, ধারাবাহিকে একান্নবর্তী পরিবারের গল্প দর্শকদের প্রথম দিন থেকেই মন জয় করে এসেছে। তাইতো প্রথম দিন থেকে আজ পর্যন্ত ধারাবাহিক টিআরপি তালিকায় বা’জিমাত করে চলেছে।

ধারাবাহিক গতকালের পর্বে দেখানো হয়েছে পর্ণা মৌমিতা এবং অয়নের বি’রুদ্ধে সমস্ত প্রমাণ দেওয়ার পরে দত্ত বাড়িতে পু’লিশ আসে। এর আগে বহুবার পর্ণা অয়ন এবং মৌমিতাকে ছে’ড়ে দিয়েছে ক্ষ’মা করে দিয়েছে। কিন্তু এবার আর পর্ণা তাদের ক্ষ’মা করবে না। তাই বাধ্য হয়ে পুলিশের হাতে দুজনকে তুলে দেয়। পর্ণাকে দত্তবাড়ির প্রত্যেক এই কাজের সমর্থন করেছে। এমনকি অয়ন মৌমিতার নিজের সন্তানও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরপরে দত্ত বাড়িতে পর্ণা ফিরে আসার কারণে জলসার আয়োজন করা হয়েছিল।

Neem Phuler Modhu , Zee Bangla, Bengali serial, Serial, Bengali television, নিম ফুলের মধু, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Neem Phuler Modhu Today episode 6 October, নিম ফুলের মধু আজকের পর্ব ৬ অক্টোবর, নিম ফুলের মধু আজকের পর্ব

নিম ফুলের মধু আজকের পর্ব ৭ অক্টোবর (Neem Phuler Modhu Today episode 7 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে সকলে মিলেই হইহুল্লোড়, নাচে, গানে মেতে উঠেছে। পর্ণা বাড়ি ফিরে আসার কারণে সবকিছু আবার আগের মত সুস্থ স্বাভাবিক হয়ে উঠেছে। এদিকে সবকিছু ভালোর মাঝেও পিকলুর মন খা’রাপ। আসলে বর্ষাকে বরাবর সে পছন্দ করে।কিন্তু বর্ষার জীবনে মাঝে এমন দুর্ঘটনা ঘটে গিয়েছে যে এই সমস্ত চাপা পড়ে গিয়েছিল। তবে পর্ণা ফিরে আসার পর তার ভাইকে আবারো বর্ষাকে নিজের মনের কথা জানাতে বলে। একথা জানতে পেলেই কৃষ্ণা নতুন করে বর্ষার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে।

পর্ণার ম’তলব কিছুতেই পূরণ হতে দেবে না কৃষ্ণা। কিছুতেই পিকলুর সঙ্গে বর্ষার বিয়ে হতে দেবে না। তাই জন্য নিজের বান্ধবীর ছেলের সঙ্গে বর্ষার সম্বন্ধ ঠিক করে। তবে এ ব্যাপারে কাউকে কিছু জানায় না সে। পরের দিন সকালে যখন পর্ণা তার শ্বশুরের সঙ্গে পিকলু এবং বর্ষাকে নিয়ে আলোচনা করতে আসে ঠিক তখনই কৃষ্ণা বর্ষাকে ডেকে তার হাতে শাড়ি গয়না ধরিয়ে দেয় এবং বলে সন্ধ্যাবেলা তাকে পাত্রপক্ষ দেখতে আসবে সে যেন একেবারে সুন্দর সেজেগুজে তৈরি থাকে। কথা শুনে তো উপস্থিত সকলেই অবাক হয়ে যায়।

বর্ষা তার মাকে বলে যে কিছুতেই বিয়ে করতে পারবে না তার মায়ের পছন্দ করা পাত্রকে। কারণ একবার তার জীবন শে’ষ হয়ে যেতে বসেছিল এবার সেই দ্বিতীয়বার এই ভু’লটা আর কিছুতেই করবে না। অন্যদিকে বর্ষার বাবাও কৃষ্ণাকে বারবার বোঝাতে থাকে কিন্তু কিছুতেই বুঝতে চায়না কৃষ্ণা। পর্ণা প্রতিবাদ করলে তাকেও বা’জে কথা বলে চুপ করিয়ে দেয়। এদিকে বর্ষা তো জানিয়ে দিয়েছে সে কিছুতেই এই বিয়ে করতে পারবে না। এরপরে বাড়ির সকলে মিলে কৃষ্ণাকে বোঝাতে থাকে যাতে বর্ষাকে জোরাজুরি না করা হয়। কিন্তু কৃষ্ণা তো কিছুতেই মানতে চায় না।

আরও পড়ুন: অজান্তেই রোহিতের ফাঁদে পা দিলো রুদ্র! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

পিকলুর হাত থেকে বর্ষাকে বাঁ’চাতে যে কারো সঙ্গে বিয়ে দিতে রাজি সে। এদিকে পর্ণা তো বর্ষার সঙ্গে দ্বিতীয় বার আর কোন ভু’ল হতে দেবে না। তাই পর্ণা বর্ষাকে বলে বর্ষা যেন নিজের মনের কথা আজ বাড়ির সবাইকে জানায়, বর্ষা যাকে ভালবাসে তার সঙ্গেই বর্ষার বিয়ে দেওয়া হবে। তারপর দেখা যায় অনেক ভেবেই চিনতে মনে সাহস নিয়ে বর্ষা বাড়ির সবাইকে জানায় সে পিকলুকে ভালোবাসে। এবারে দেখার অপেক্ষা পিকলু সঙ্গে কি বর্ষার বিয়েটা আদৌ হয় কিনা।

Back to top button