ভুল স্বীকার করতেই ঘটল চমৎকার! মনের কথাটা শ্যামলীকে জানাতে পারবেতো অনিকেত!

বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রথম দিন থেকেই ধীরে ধীরে করে দর্শকের মনে জায়গা তৈরি করে নিয়েছে। কিভাবে শ্যামলী শহরে একা এসে নিজে লড়াই করে নিজের জায়গা তৈরি করেছে সেই গল্পই ফুটিয়ে তোলা হচ্ছে। কিভাবে ধীরে ধীরে সবার মন জয় করেছে শ্যামলী সেটাই দেখানো হচ্ছে।

ধারাবাহিকে শেষ কয়েকদিন ধরে দেখানো হচ্ছে প্রতিম প্রিয়ার ভালোবাসা মেনে নিয়ে অবশেষে জোড়া বাড়িতে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। অন্যদিকে অহনা অনিকেতের সব টাকা নিয়ে সুমেধের সাথে দুবাই পালানোর প্ল্যান করছিল। কিন্তু শ্যামলী থাকলে অহনার কোনো প্ল্যান সফল হতে পারে না। তাই অহনা এবং সুমেধ দুজনকে হাতেনাতে ধরে অনেকে শ্যামলী। আর অহনার সমস্ত সত্যি অনিকেতের সামনে ফাঁস করে দেয় শ্যামলী।

Bengali serial

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২৬ নভেম্বর (Kon Gopone Mon Bhesechhe Today episode 26 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে খুবই ধুমধাম আয়োজনে প্রিয়া এবং প্রতিমের বিয়ে হচ্ছে। সবাই ভীষণ খুশি, হইহই করতে করতে প্রিয়া প্রতিমের চার হাত এক করেছে বাড়ির সবাই মিলে। প্রিয়া প্রতিমকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তাদের ভালোবাসার কথা সবাইকে বোঝাতে হয়েছে। তারপর গিয়ে তারা এক হয়েছে। বিয়ের পর নাচ গান সব কিছু দিয়ে বাসর ঘর একবারে মাতিয়ে তুলেছে বাড়ি সবাই মিলে। শ্যামলী অনিকেতও একসঙ্গে নাচ করেছে প্রিয়া প্রতিমের বাসরে।

নিজের ভুল বুঝতে পারে অনিকেত

কিন্তু অনিকেত নিজের মনে মনে শ্যামলীকে ভুল বোঝার জন্য তাকে অপমান করার জন্য কষ্ট পেতে থাকে। মনে মনে ভাবতে থাকে অহনার জন্য যাকে এত অপমান করল অনিকেত তার জন্যই আজ সে অহনার আসল রূপ দেখতে পেল। এত বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পেল। তাই মনে মনে নিজেকে ক্ষমা করতে পারে না অনিকেত। আসলে শ্যামলী তো প্রথম দিন থেকেই বলেছিল অহনা ভালো মেয়ে নয়, অনিকেতকে বারবার সাবধান করেছিল কিন্তু তাও অনিকেত নিজের জেদের জন্য ইগোর জন্য অহনাকে বেছে নিয়েছিল।

আরও পড়ুন: দর্শকদের জন্য খারাপ খবর! শেষ হচ্ছে রোশনাই! জানিয়ে দিল চ্যানেল কর্তৃপক্ষ!

এদিকে অনিকের একা একা বসে মন খারাপ করছে দেখে শ্যামলী অনিকেতকে সাহস দেয়, বলে মন খারাপ না করতে। আজ তার বোন প্রিয়ার বিয়ে সবার সঙ্গে হইহই করতে বলে। অনিকেত যে নিজের ভুল বুঝতে পেরেছে এটাই অনেক বড় কথা। আর অনিকেতের ব্যাংক একাউন্ট থেকে অহনা যেহেতু সমস্ত টাকা নিয়ে নিয়েছে আর দুদিনের আগে অনিকেত সেই টাকা ফেরত পাবে না তাই জন্য শ্যামলী অনিকেতকে তার উপার্জিত কিছু টাকা দিয়ে সাহায্য করে, আর বলে মন খারাপ না করতে। এবারে দেখা যাক এরপরে অনিকেত শ্যামলী এক হয় কিনা।

Back to top button