শ্যামলীর নাচে মুগ্ধ অনিকেত! মন্দারের প্রতি ঈর্ষা কি তবে প্রেমের বহিঃপ্রকাশ?

বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রথম দিন থেকেই ধীরে ধীরে করে দর্শকের মনে জায়গা তৈরি করে নিয়েছে। কিভাবে শ্যামলী শহরে একা এসে নিজে লড়াই করে নিজের জায়গা তৈরি করেছে সেই গল্পই ফুটিয়ে তোলা হচ্ছে। কিভাবে ধীরে ধীরে সবার মন জয় করেছে শ্যামলী সেটাই দেখানো হচ্ছে।
ধারাবাহিকে শেষ কয়েকদিন ধরে দেখানো হচ্ছে জোড়া বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। সেই দুর্গাপূজোতে মেতে উঠেছে প্রত্যেকে। এমনকি পুজোর সময় বাড়িতে উপস্থিত হয়েছে অনিকেত এবং অহনা। পুজোর মধ্যে শ্যামলীর জীবনে বড় বিপদ গিয়েছে। নবপত্রিকা স্নানের জন্য পুকুরে নেমে বিপদের মুখে পড়ে শ্যামলী। সেখান থেকে শ্যামলীকে উদ্ধার করে আনে মন্দার। শ্যামলী আর মন্দারকে একসাথে কিছুতেই সহ্য করতে পারছে না অনিকেত। যার কারণে শ্যামলীর উপর ভীষণ অভিমান করে রয়েছে।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১৯ অক্টোবর (Kon Gopone Mon Bhesechhe Today episode 19 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে অনিকেত বারবার শ্যামলীকে মন্দারকে নিয়ে কথা শোনাতে থাকে। শ্যামলী ফুলের ঝুড়ি নিয়ে পড়ে যাবার সময় অনিকেত সামনে থাকলেও তাকে বাঁচায় না। উল্টে কথা শুনিয়ে দেয়
শ্যামলী বুঝতে পারে মন্দারকে নিয়েই অনিকেত এত অভিমান করছে। অন্যদিকে প্রিয়া, প্রতিমকে ভালোবাসে একথা সে চাইলেও কাউকে বলতে পারছে না। মনে মনে কষ্ট পাচ্ছে প্রতিমের কথা শুনে। শ্যামলী প্রিয়ার কষ্ট দেখে তাকে বারবার বোঝাতে থাকে প্রতিমের কথায় কিছু মনে না করতে। কিন্তু শ্যামলী বুঝতে পারে না প্রিয়া কেন প্রতিমের কথায় এতটা মন খারাপ করছে। এরপর শ্যামলী অনেকবার করে প্রিয়াকে অনুরোধ করার পর প্রিয়া অবশেষে জানায় সে প্রতিমকে ভালোবাসে। শ্যামলী এই সন্দেহটাই করছিল। আর তার সন্দেহ ঠিক হলো। এরপর শ্যামলী প্রিয়াকে বোঝায় এই পুজোর মধ্যে প্রিয়া যেন প্রতিমকে নিজের মনের কথা জানিয়ে দেয়।
মন্দার রোহিনীকে এক করতে শ্যামলীর প্ল্যান
ওদিকে রোহিণী মন্দারের ওপর উপর ভীষণ অভিমান করে আছে। মন্দারের কোন কথাই শুনছে না রোহিনী। এদিকে শ্যামলী বুঝতে পারে নিশ্চয়ই মন্দার এবং রোহিনীর মধ্যেকোন ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু মন্দার তো কিছুই বুঝতে পারছে না আর শ্যামলীও বুঝতে পারে না রোহিনীর অভিমান হওয়ার কি কারণ। এর পরে শ্যামলী মন্দার মিলে ঠিক করে সন্ধ্যাবেলা সমস্ত অনুষ্ঠানের পর দুজন মিলে যাবে বাড়ির সবার জন্য কেনাকাটি করতে। মন্দার রোহিনীর জন্য শাড়ি গয়নাগাটি কিনবে আর শ্যামলী বাড়ির প্রত্যেকের জন্য জামা কাপড় কিনবে।
আরও পড়ুন: ইশার পেট থেকে কিকরে বেরোবে চার কোটির হীরের হার! মোক্ষম চাল দিল পর্ণা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এরপর জোড়া বাড়ির পুজোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয় অনিকেত যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির মালিক এবং তার মেয়ে। জোড়া বাড়িতে সন্ধ্যায় পুজোর বিশেষ অনুষ্ঠানের আসর বসেছে। সেখানে প্রত্যেকেই পারফমেন্স করবে। জোড়া বাড়িতে অনিকেতকে দেখে বেশ অবাক হয় তারা দুজন। অনিকেত জানাই তাকে আমন্ত্রণ করা হয়েছে। আসলে তার অফিসের কেউই এখনো জানে না অনিকেত আসলে জোড়া বাড়ির ছেলে। এবারে দেখা যাক কতদিন এই সত্যিটা আড়াল করে রাখে অনিকেত।

