শ্যামলীকে টেক্কা দিতে গিয়ে লেজে গোবরে অহনা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

বর্তমান বেশিরভাগ ধারাবাহিকই নারী কেন্দ্রিক হয়ে উঠেছে। নারীদের লড়াইয়ের গল্প তুলে ধরা হচ্ছে বিভিন্ন ধারাবাহিকে। সেরকমই একটি ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla)কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রথম দিন থেকেই ধীরে ধীরে করে দর্শকের মনে জায়গা তৈরি করে নিয়েছে। কিভাবে শ্যামলী শহরে একা এসে নিজে লড়াই করে নিজের জায়গা তৈরি করেছে সেই গল্পই ফুটিয়ে তোলা হচ্ছে। কিভাবে ধীরে ধীরে সবার মন জয় করেছে শ্যামলী সেটাই দেখানো হচ্ছে।

ধারাবাহিকে শেষ কয়েকদিন ধরে দেখানো হচ্ছে অনিকেত অহনাকে সঙ্গে করে জোড়া বাড়িতে দুর্গা পুজোতে এসে। অনিকেতের সাথে অহনাকে দেখে অনিকেতের বাবা ভীষণই রেগে যায়। অনিকেতের মা এবং শ্যামলীর অনুরোধে কোন রকম বাড়তি ঝামেলা করেনি সূর্য। এদিকে বাড়ির সকলের জন্যই পুজোর উপহার নিয়ে এসেছে অনিকেত। শ্যামলীর জন্য মনে করে পূজোর উপহার নিয়ে এসেছে।

Kon Gopone Mon Bhesechhe , Zee Bangla, Bengali serial, Serial, Bengali television, কোন গোপনে মন ভেসেছে, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Kon Gopone Mon Bhesechhe Today episode 15 October, কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১৫ অক্টোবর, কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১৬ অক্টোবর (Kon Gopone Mon Bhesechhe Today episode 16 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে অনিকেত শ্যামলীর জন্য যে শাড়িটা পুজোতে উপহার দিয়েছে সেই শাড়িটা শ্যামলী অনেক আগেই পছন্দ করে রেখেছিল, বেশি দাম হওয়ার কারণে সে কিনতে পারেনি। সেই কথাই মনে রেখে দিয়েছে অনিকেত এবং খুঁজে খুঁজে সেই শ্যামলীর পছন্দের শাড়িটা নিয়ে এসেছে। শ্যামলী এটা বুঝতে পেরেই মনে মনে আনন্দ পায়। এরপরে দেখা যায় বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে জোরকদমে।

ব্যর্থ হয় অহনার প্ল্যান

পুজোতে এবারে মায়ের হাতে অস্ত্র দান করা হবে। এর জন্য ঠাকুরমশাই অনিকেত এবং তার স্ত্রীকে ডাকে। কিন্তু শ্যামলী সকলের সামনে স্পষ্ট জানিয়ে দেয় সে অনিকেত এর সঙ্গে অস্ত্র দান করতে যাবে না। অনিকেত যেহেতু অহনার সঙ্গে রয়েছে, আর শ্যামলীকে স্ত্রী বলেই মানে না তাই সে অনিকেতের সাথে যাবে না। এদিকে তৃষা অহনাকে অনিকেতের সাথে মায়ের অস্ত্র দান করার কথা বলে। তাহলে সবাই জানতে পারবে অহনা হলো অনিকেতের স্ত্রী। সোশ্যাল মিডিয়াতেও অহনা সেটা পোস্ট করতে পারবে। তৃষার বুদ্ধিতে লোভে পড়ে অহনা ঠাকুর মশাইকে অনেক অনুরোধ করে যাতে এইবছর সে অস্ত্রদান করতে পারে। ঠাকুরমশাই অহনার অনুরোধ শুনে রাজি হয়ে যায়।

আরও পড়ুন: চু’রি করার আগেই ধরা পড়ল চো’র! একেবারে হাতেনাতে ধরা পড়ল ইশারাণী! জমে ক্ষীর আজকের পর্ব

কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। ছবি তুলতে গিয়ে মায়ের অস্ত্র হাত থেকে ফেলে দেয় অহনা। এতে করে সকলেই তো ভীষণ রেগে যায়। বিশেষ করে ঠাকুর মশাই অহনার উপর খুবই ক্ষেপে ওঠেন। এরপর আর ঠাকুর মশাই অহনাকে অস্ত্র দান করতে দেন না। শ্যামলীকে ডেকে বলে শ্যামলী অনিকেতের সাথে অস্ত্র দান করবে অহনা নয়। এরপরে শ্যামলী অনিকেত মিলে মায়ের অস্ত্র দান করে। না চাইতেও অনিকেত এবং শ্যামলীকে একসাথে অস্ত্র দান করতে হয়।

Back to top button