শ্যামলীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলো অপরাজিতা, নায়িকাকে ভুল বুঝল অনিকেত! রাস্তায় নেমে দুর্ঘটনার শিকার হলো শ্যামলী!

Kon Gopone Mon Bhesechhe Today Episode: সুখের দিন শেষ। আবারো এক চক্রান্তের শিকার হল জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটির নায়িকা শ্যামলী। শুরু থেকেই ধারাবাহিকের নায়িকা একেবারে মাতিয়ে রেখেছে ধারাবাহিকটিকে। টিআরপি তালিকায় এই ধারাবাহিকটি চলতি সপ্তাহে চতুর্থ স্থান অর্জন করেছে।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, তৃষা শ্যামলীর এত জয় জয়কার মোটেই মেনে নিতে পারে না। ওই একটা মেয়ে তাদেরকে এইভাবে হারিয়ে দিচ্ছে সেটা কিছুতেই মেনে নিতে পারে না অরুণাভ আর তৃষা। তার উপর তৃষা জানতে পারে শ্যামলীই তিস্তা। তাই সে আর সময় নষ্ট না করে অপরাজিতাকে ব্যবহার করে তিস্তাকে বাড়িতে ডাকে আর সবার সামনে শ্যামলীর পর্দা ফাঁস করে।
কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১ জুন (Kon Gopone Mon Bhesechhe Today Episode 1 June)
বাড়ি ছেড়ে বেরিয়ে গেলো শ্যামলী
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, শ্যামলীকে বারবার দোষারোপ করতে থাকে তৃষা। শ্যামলী সমস্তটা সবার সামনে খুলে বলে। কি হয়েছিল কেন তাকে এমন ছদ্মবেশ ধারণ করতে হয়েছিল সবটাই স্পষ্টভাবে সবাইকে জানায় সে। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করতে চায় না উল্টে থাকে আরও বেশি করে ভুল বোঝে। অনিকেতের সবকিছু গুলিয়ে যায়, সে আর শ্যামলের মুখ অবধি দেখতে চায় না এবং তাড়াতাড়ি নিজের ঘরে চলে যায়।
আরও পড়ুনঃ জি বাংলায় আসছে নতুন মেগা, সেই ধারাবাহিককে জায়গা দিতে শেষ হচ্ছে যোগমায়া! মন খারাপের সুর দর্শক মহলে
এরপর অপরাজিতা শ্যামলীকে বলে, পরিবারের প্রত্যেকটা মানুষের মন নিয়ে খেলা করেছে আর তার ছেলেকে কষ্ট দিয়েছে। তাই শ্যামলী এই বাড়িতে আর কোনভাবে থাকতে পারবে না। এই ভুলের শাস্তি হিসেবে শ্যামলীকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে অপরাজিতা। শ্যামলীর হয়ে প্রতিবাদ জানায় ঠাম্মি। কিন্তু তাতে বিশেষ লাভ হয় না কারণ গোটা পরিবার শ্যামলীর বিরুদ্ধে চলে গিয়েছে।
শ্যামলীকে বাঁচালো অনিকেত
এরপর শ্যামলী নিজের ব্যাগ পত্র গুছিয়ে নেয় আর এই শহর ছেড়ে দেওয়ার পরিকল্পনা করে। ঠাম্মি অনেক চেষ্টা করেও শ্যামলীকে আটকাতে পারে না। সবাইকে প্রণাম করে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঠাম্মি তাড়াতাড়ি অনিকেতের কাছে আসে আর তাকে বলে, রাস্তাঘাটে মেয়েটা কোথায় কি বিপদে পড়বে কে জানে। যদি ওর কিছু হয়ে যায় তাহলে গোটা জোড়াবাড়ি নিজেকে ক্ষমা করতে পারবে না। রাস্তায় হাঁটতে হাঁটতে রোদে অসুস্থ হয়ে একটা গাড়ির সামনে চলে আসে শ্যামলী। তাকে সেই বিপদ থেকে রক্ষা করে অনিকেত।
View this post on Instagram

