জি বাংলায় আসছে নতুন মেগা, সেই ধারাবাহিককে জায়গা দিতে শেষ হচ্ছে যোগমায়া! মন খারাপের সুর দর্শক মহলে

খুব বেশিদিন হয়নি বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় যাত্রা শুরু করেছিল দর্শকদের দীর্ঘ প্রতীক্ষিত ধারাবাহিক যোগমায়া (Jogomaya)। এই ধারাবাহিকটির জন্য বেশ বহুদিন অপেক্ষা করেছিলেন দর্শক। ব্লুজ প্রোডাকশনের তরফে প্রযোজিত হয়েছিল এই ধারাবাহিকটি। যেহেতু ব্লুজ প্রোডাকশনের আরো দুই ধারাবাহিক রীতিমতো সারা ফেলছে দর্শকদের মনে তাই যোগমায়াকে নিয়ে অনেক আশা ছিল ভক্তদের।
এখানে প্রধান অভিনেত্রীর চরিত্রে অভিনয় করছেন সবার প্রিয় জনপ্রিয় অভিনেত্রী নেহা আমানদীপকে (Neha Amandeep)। গোটা ধারাবাহিকটি তাকে কেন্দ্র করেই। ব্লুজ প্রোডাকশনের ধারাবাহিকগুলি প্রধানত নারী কেন্দ্রিকই হয়। এই অভিনেত্রীর অভিনয় প্রতিনিয়ত মুগ্ধ করছে দর্শকদের। তবে খুব বেশিদিন হয়তো আর এই অভিনেত্রীকে ধারাবাহিকের পর্দায় দেখতে পাবেন না দর্শক মহল। কারণ আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যেতে চলেছে যোগ্যমায়া।
ধারাবাহিক প্রেমী দর্শকরা জেনে থাকবেন এই জি বাংলার হাত ধরেই শুরু হয়েছিল ও অভিনেত্রী নেহার অভিনয় জগতে পথ চলা। স্ত্রী ধারাবাহিকে প্রধান অভিনেত্রী নিরুপমার চরিত্রে অভিনয় করার পর তিনি দর্শক মহলে একেবারে ছেয়ে যান। তারপর যদিও প্রায় দুই বছর অভিনয় থেকে নিজেকে বিরত রেখেছিলেন তিনি। আবার যোগমায়া ধারাবাহিকের মধ্যে দিয়ে ফিরে আসতে দেখা গিয়েছিল তাকে। ধারাবাহিক থেকে নিয়ে অনেক আশা ছিল কর্তৃপক্ষের, কিন্তু টিআরপিতে কিছুতেই নিজের জায়গা তৈরি করতে পারছে না এই হাই বাজেটের ধারাবাহিকটি।
আরও পড়ুন: প্রেমের গুঞ্জন উসকে দিয়ে খুল্লামখুল্লা চুমুর দাবি অঙ্কিতার! জ্যাসের আবদার দেখে চমকিত অনুরাগীরা
বর্তমানে টিআরপি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এই টিআরপি না থাকলে সেই ধারাবাহিকটিকে চালিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতেও পারেন না চ্যানেল কর্তৃপক্ষ। টিআরপি কমে গেলেই বা টিআরপিতে জায়গা করতে না পারলে নতুন পুরনো নির্বিশেষে সেই ধারাবাহিকটিকে কিছুদিনের মধ্যেই টেলিভিশন থেকে বন্ধ করে দেয় চ্যানেল। এইবার ঠিক তেমনটাই হতে চলেছে জি বাংলার নবাগত ধারাবাহিক যোগমায়ার সাথে।

শেষ হচ্ছে যোগমায়া
জি বাংলার পর্দায় অর্গানিক প্রোডাকশন হাউজের একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। আর তার কাস্টিং ইতি মধ্যেই শুরু হয়ে গেছে। যতদূর জানা যাচ্ছে এই নতুন ধারাবাহিকটিকে জায়গা করে দিতে শেষ হতে চলেছে যোগমায়া। কারণ এই ধারাবাহিকের টিআরপি অত্যন্ত কম তাই মাত্র কিছুদিনের মধ্যেই স্লট পরিবর্তন করা হয়েছে এই মেগার। এই যোগমায়া ধারাবাহিকটি সময় পরিবর্তন করার পরেও যদি টিআরপিতে নিজের জায়গা তৈরি করতে না পারে তাহলে আগামী তিন চার মাসের মধ্যেই ধারাবাহিকটিকে বন্ধ করে দেবে চ্যানেল।

