হাতেনাতে ধরা পড়ল অহনা! শ্যামলীর কাছে আরো একটা সুযোগ ভিক্ষে চাইল অনিকেত! প্রকাশ্যে নতুন প্রোমো

এখন জি বাংলার (Zee Bangla) পর্দায় জমে উঠেছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটি। জি বাংলা প্রোডাকশন হাউসের এই ধারাবাহিকটি টিআরপি তালিকাতেও প্রথম পাঁচে বেশ উপরের দিকেই অবস্থান করছে। এই ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি, মন কেড়ে নিয়েছে দর্শকদের। প্রতিবাদী শ্যামলী অন্যায়ের প্রতিবাদ করে প্রত্যেকদিন দর্শকদের মুগ্ধ করছে
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, শ্যামলীর সংসারে এখন দুটো প্রধান সমস্যার সৃষ্টি হয়েছে। একটি হল প্রিয়া দিদির বিয়ে। আর অন্যটি হলো অহনা। প্রিয়া দিদি, প্রতিম দাদা একে অপরকে ভালোবাসে। আর এই ভালোবাসা কিছুতেই মিথ্যে হতে দিতে চায় না শ্যামলী। কিন্তু এই ভালোবাসা জোড়া বাড়ির কেউ মেনে নিচ্ছে না। তাই তাদের এক করতে প্রাণপণ চেষ্টা করছে শ্যামলী।

অন্যদিকে অহনা অনিকেতকে ঠকানোর সমস্ত পরিকল্পনা করে নিয়েছে। নিজের নতুন বড়লোক বয়ফ্রেন্ডের সাথে দুবাই চলে যাওয়ার আগে কিভাবে অনিকেতের থেকে টাকা হাতানো যায় তার পরিকল্পনা করে ফেলেছে সে। আর এই সবটাই জেনে ফেলেছে শ্যামলী। এখন শুধু অহনাকে হাতেনাতে ধরার অপেক্ষা। তবে সেটা যে এত তাড়াতাড়ি হবে সেটা হয়তো বুঝতে পারেনি অহনা।
ধরা পড়ল অহনা
সম্প্রতি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে, অহনা তার নতুন বড়লোক বয়ফ্রেন্ডকে বলছে, সে সমস্ত টাকা অনিকেতের থেকে নিয়ে নিয়েছে, আর কিছুক্ষণ পরেই তারা প্লেনে চেপে দুবাই। এমন সময় সেখানে চলে আসে শ্যামলী আর অনিকেত। দুজনকে ওই সময় ওই জায়গায় একসাথে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় অহনা। বুঝতেও পারেনি শ্যামলী তার ওপর নজর রাখছে।
আরও পড়ুন: নন্দিনীর শয়তানিতে নাজেহাল আদি! কোথায় হারিয়ে গেল আনন্দী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
এরপর সবার সামনে অহনাকে কষিয়ে চড় মারে। ভয়েতে মুখ শুকিয়ে যায় অহনার। এরপর সেখানে চলে আসে অনিকেত। সে অহনাকে বলে, আজ থেকে তার জীবনে অহনার চ্যাপ্টার ক্লোজ। এরপর পুলিশ এসে অহনাকে ধরে নিয়ে যায়। শ্যামলী অনিকেতের সমস্ত ভুল ভাঙিয়ে দেয়। অনিকে শ্যামলীর কাছে এসে বলে, তাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? কথাটা শুনে একেবারে চমকে যায় শ্যামলী। নায়িকা কি আরেকটা সুযোগ দেবে অনিকেতকে?

