নন্দিনীর শয়তানিতে নাজেহাল আদি! কোথায় হারিয়ে গেল আনন্দী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো আনন্দী (Anondi)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকমাস ঠিকই তবে ইতিমধ্যে ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। শুরুর সময় থেকে একটু একটু করে জায়গা তৈরি করে নিচ্ছে। প্রথম সপ্তাহের পর থেকে স্লট পাচ্ছে। এখনো প্রতিপক্ষকে হারাতে পারেনি তাও চেষ্টা করে যাচ্ছে প্রতিদিনই।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আদির বাড়ি থেকে সবাই মিলে জোর করে আদির সাথে তিতিরের বিয়ে দিতে চায়। তিতির জোর করে আদিকে বিয়ে করতে চায়। কেউ আনন্দীর সাথে আদির বিয়েটা স্বীকার করতেই চায় না। তিতিরের সাথে আদির বিয়ের কথা শুনে ঠাম্মি তো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরীক্ষা করার পর বোঝা যায় ঠাম্মির হার্ট অ্যাটাক হয়েছে। আদি তো ঠাম্মির এই অবস্থা কিছুতেই মানতে পারে না।

আনন্দী আজকের পর্ব ২০ নভেম্বর (Anondi Today Episode 20 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদি তার ঠাম্মিকে ছেড়ে কিছুতেই যেতে চায় না। ঠাম্মির সাথে কাটানো সব মুহূর্তগুলো মনে পড়ে তার। এদিকে ঠাম্মির জ্ঞান আসার পর থেকে ঘুমের ঘোরে শুধু আনন্দীকেই খুঁজে চলেছে। আদি ভাবতে থাকে আনন্দী কোথায় চলে গেলো। তারপর বিজয়া এসে আদিকে সান্ত্বনা দেয়, আদিকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। এদিকে লাহিড়ী বাড়িতে তো তিতিরের কাকু কাকিমা এসেছে আদি তিতিরের বিয়ের কথা বলতে। আদি বাড়িতে এসে তাদের দেখে বেশ বিরক্ত হয়।
আদির সামনেই বিয়ের আলোচনা চলতে থাকে। আদি বেশ বিরক্ত হয়েই জানায় সে বর্তমানে তার ঠাম্মি বেশ অসুস্থ তাই এসবের মধ্যে সে থাকতে পারবে না। এদিকে বাড়ির বাকিরা তো আদি তিতিরের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে চায়। অন্যদিকে এসব কথাবার্তা শুনে বিজয়া কান্নায় ভেঙে পড়ে। সে এসব কিছুতেই মানতে পারে না।
আরও পড়ুন: বি’পদের মুখে পারুল! প্রতিশোধ নিতে একি করল রায়ান! দুর্ধর্ষ আজকের পর্ব!
এদিকে চৈতি অয়ন্তিকা মিলে তিতিরের কাকু কাকিমাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখাতে নিয়ে যায়। সেই সময় আদিকে সবাই মিলে বোঝাতে থাকে। তিতির তো উঠে পড়ে লেগেছে এই বিয়ে করার জন্য। কিন্তু তিতিরের আচরণে বেশ বিরক্ত হয় আদি। সে কিছুতেই এসব মেনে নিতে পারে না। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

