মা বাবাকে হারিয়ে নিঃস্ব হয়েছিলেন অভিনেত্রী! আত্মীয়দের কুনজর এড়িয়ে আজ টেলিভিশনের প্রধান মুখ পল্লবী শর্মা!

বর্তমানে টেলিভিশনের পর্দার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র পর্ণার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma)। অভিনেত্রীকে পর্দায় যেমন আমরা সবসময় হাসিখুশি দেখতে পাই বাস্তব কিন্তু সেরকম নয়। বাস্তবে অভিনেত্রীকে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই জায়গায় আসতে হয়েছে। সহ্য করতে হয়েছে অনেক আপনজনকে ছোটবেলায় হারিয়ে ফেলার দুঃখ। খুব ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়েছেন পল্লবী। তারপর থেকে পিসির কাছে মানুষ হয়েছেন তিনি।
যখন পল্লবী তৃতীয় শ্রেণীতে পড়তেন তখন তার মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে। সেই সময় বাবা এবং দাদা মিলে মাকে নিয়ে ব্যাঙ্গালোরে ছোটাছুটি করতে থাকে। তখন থেকেই পিসির বাড়িতে থাকতে শুরু করে পল্লবী। কিন্তু জীবন যুদ্ধে পল্লবীর মা হেরে যান, আর অল্প বয়সে মাকে হারিয়ে ফেলেন অভিনেত্রী। পল্লবী তখন পঞ্চম শ্রেণীতে পড়ছে। সেই থেকেই পিসির কাছে মানুষ হয়েছেন তিনি। পিসির কাছে বরাবর মায়ের ভালোবাসা পেয়েছেন তিনি।
এরপরই যখন ক্লাস টেনের বোর্ড পরীক্ষা দিতে যাবেন পল্লবী ঠিক তার কয়েকদিন আগেই তার দাদার কাছ থেকে ফোন আসে তার বাবাও ভীষণ অসুস্থ। সেই কথাই শুনেই বাবার কাছে ছুটে যান পল্লবী। দেখা করতে যান বাবার সঙ্গে। বাবা তাকে আশ্বাস দিয়ে বলেন যাতে পল্লবী পরীক্ষায় মন দেয় তার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু সেটা আর হয়নি। বোর্ড পরীক্ষার আগের রাতেই বাবার শরীরের আরও অবনতি হয়। ভোরবেলা পল্লবী জানতে পারেন তার বাবা আর নেই।
জানুন পল্লবীর স্ট্রাগল স্টোরি
সে সময় অনেকেই তাকে বারণ করে পরীক্ষা দিতে না যেতে। কিন্তু পল্লবী কারো কথা শোনেনি। তার বাবা চাইতেন সব সময় যেন পল্লবী পরীক্ষা ভালো করে দেয় তাই সেই অবস্থাতেই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে বাবার সমস্ত কাজকর্ম করেন তিনি। সাক্ষাৎকারে বহুবার পল্লবী জানিয়েছেন তার পিসির তাকে মাতৃ স্নেহে বড় করে তুলেছেন।
আরও পড়ুন: “দু’জন অনেক কম বলে ফেললে”- একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত মন্দার! সাক্ষাৎকারে অকপটে দেবজ্যোতি!
পল্লবী আরও জানিয়েছেন ‘বাবা মায়ের মৃত্যুর পর অনেকেই ভেবেছিলেন আমি এখন অনাথ হয়ে গেছি। আমার পড়াশুনা করে আর কিছু হবে না, আমার ভবিষ্যৎ নেই আর তাই বিয়ে দিয়ে দেওয়া উচিত। সেই মানুষগুলোকে আজ আমি যোগ্য জবাব দিতে পেরেছি।’ অভিনেত্রী আরও বলেন ‘২০১৬ সালে আমার কাছে কে আপন কে পর ধারাবাহিকের অফার আসে। আর সেটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। ওই ধারাবাহিকে কাজ করে আমি বিপুল ভালোবাসা পেয়েছি, অনেক অর্থ উপার্জন করেছি। নিজের একটা ফ্ল্যাট কিনেছি।’ সত্যি অভিনেত্রীর এই স্ট্রাগল স্টোরি সকলেই অনুপ্রাণিত করবে।

