“দু’জন অনেক কম বলে ফেললে”- একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত মন্দার! সাক্ষাৎকারে অকপটে দেবজ্যোতি!

বর্তমান সময়ে ধারাবাহিক জগতের (Tv Serial) জনপ্রিয় একজন অভিনেতা হয়ে উঠেছেন দেবজ্যোতি রায় চৌধুরী (Debojyoti Roy Chowdhury)। বর্তমানে তাকে আমরা দেখতে পাচ্ছি জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) মন্দারের চরিত্রে অভিনয় করতে। এই ধারাবাহিক অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন খুব অল্প সময়ের মধ্যেই। এর আগেও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন দেবজ্যোতি তবে কোন গোপনে মন ভেসেছে তার জীবনের অন্যতম একটি মাইলস্টোন তৈরি করে দিয়েছে। এই ধারাবাহিকের হাত ধরে তিনি পৌঁছে গেছেন দর্শকের ঘরে ঘরে।

‘কপালকুণ্ডলা’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় পথ চলা শুরু করেছেন তিনি। ধারাবাহিকে অভিনীত তান্ত্রিক চরিত্রে তাঁর অভিনয় মন জয় করেছেন দর্শকের। তারপর স্টার জলসার ‘বৌমা একঘর’ ধারাবাহিকে সুস্মিতা দে-র বিপরীতে অভিনয় করেছেন দেবজ্যোতি। যদিও সেই ধারাবাহিক তিন মাস পরেই তিন মাসের মাথাতেই বন্ধ হয়ে গিয়েছিল। এর আগে ‘ফেলনা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এখনো পর্যন্ত যে কটা ধারাবাহিকে অভিনয় করেছেন দেবজ্যোতিকে দেখা গেছে সব কটা ধারাবাহিকে তাকে দারুন অভিনয় করতে দেখা গিয়েছে। তবে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে তার চরিত্রটি প্রথমে নেগেটিভ ছিল। একজন গুন্ডার চরিত্রে অভিনয় করছিলেন অভিনেতা। তবে ধীরে ধীরে সেই চরিত্রটি পজিটিভে পরিণত হয়। এখন এই চরিত্রটি দর্শক ভীষণ ভালোবাসেন, প্রত্যেকের ভালোবাসা পাচ্ছে মন্দার। এমনকি বাস্তবেও দেবজ্যোতিকে বেশ ভালবাসছেন নেটিজেনরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন দেবজ্যোতি। সেখানেই নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ কিছু কথা শেয়ার করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে তার বাবা একেবারেই চাননি অভিনয়ের সাথে যুক্ত হোক দেবজ্যোতি। কিছুটা বাবার বিরুদ্ধে গিয়েই মাকে পাশে নিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন। বাবার কাছে ছোটবেলার প্রচুর মার খেয়েছেন। তবে অবশেষে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। আজ তিনি সফল একজন অভিনেতা হতে পেরেছেন।

আরও পড়ুন: ঋতুপর্ণা সেনগুপ্তর জীবনে বিরাট দুঃ’সংবাদ! প্রিয় মানুষকে হারিয়ে শোকাহত অভিনেত্রী!

অন্যদিকে নিজের মনের মানুষ সম্পর্কে অভিনেতা জানিয়েছেন ‘আমার জীবনে একজন দুজন নয় বরং অনেক নারী এসেছে। মন্ডারের জীবনে যেমন শুধু শ্যামলী, রোহিনী নেই মা, বোন, দিদি আরও অনেকে আছে তেমনই আমার জীবনেও এরকম অনেক আছে। আমি যাকে ভালবাসবো তার জন্য সব করতে পারি। আমার প্রথম ভালোবাসা যেমন অভিনয়। অভিনয়ের জন্য আমি সব পারি।’

Back to top button