ফুলকি, পর্ণাকে হারিয়ে বিজয়ী হবে সুধা! জেনে নিন আগাম টিআরপি

সময় এসে গেছে টিআরপি (TRP) তালিকার। বলাই বাহুল্য যেভাবে প্রতি সপ্তাহে টিআরপি তালিকা বদল দেখা যাচ্ছে, দর্শকদের মাঝে টিআরপি তালিকা নিয়ে বাড়ছে উৎসাহ। স্টার জলসা (Star Jalsha) না জি বাংলা (Zee Bangla), কোন চ্যানেলের ধারাবাহিক দখল করতে চলেছে স্লট? কোন ধারাবাহিকটি টিআরপি তালিকায় হবে বিজয়ী? কোন ধারাবাহিকের পাল্লা ভারী এই সপ্তাহে? সবটাই চলুন জেনে নিই আগেভাবে।
প্রথমে নজর রাখা যাক সন্ধ্যে ৬টার স্লটে। এই সপ্তাহে নতুন চমকের কারণে খানিকটা বাড়তে পারে পুবের ময়নার টিআরপি নম্বর। তবে এই সপ্তাহেও কামাল করতে চলেছে তোমাদের রানী। ফলে বলাই বাহুল্য এই সপ্তাহেও টিআরপি তালিকায় পুবের ময়নাকে হারিয়ে স্লট দখল করবে তোমাদের রানী। এই সপ্তাহে সন্ধ্যে সাড়ে ৬টায় একই থাকতে চলেছে গীতা LLB-র টিআরপি। অন্যদিকে কিছুটা বাড়বে কে প্রথম কাছে এসেছির জনপ্রিয়তা। তবে এই সপ্তাহেও গীতাকে হারাতে পারবে না কে প্রথম কাছে এসেছি।
এরপর সন্ধ্যে ৭টার স্লটের জন্য দেখা যাবে কড়া টক্কর। ফের জমে উঠেছে কথা অন্যদিকে জগদ্ধাত্রীতেও এসেছে নতুন চমক। এবার কে স্লট দখল করবে সেটাই দেখার। এই সপ্তাহে সন্ধ্যে সাড়ে ৭টার স্লটে আসছে না কোন পরিবর্তন। এই সপ্তাহেও স্টার জলসার বঁধুয়াকে অনায়াসেই পরাস্ত করছে জি বাংলার গত সপ্তাহের টপার ফুলকি।
কোন গোপনে মন ভেসেছেকে হারিয়ে স্লট দখল করবে রোশনাই!
এই সপ্তাহে রাত ৮টায় জমজমাট নিম ফুলের মধু। ওদিকে এই সপ্তাহেও খানিকটা বাড়তে পারে উড়ানের টিআরপি। তবে গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও সামান্য পার্থক্যে উড়ানকে হারিয়ে দিতে পারবে জি বাংলার নিম ফুলের মধু। এরপর আসা যাক রাত সাড়ে ৮টার স্লটে। এখানেও দেখা যাবে হাড্ডাহাড্ডি লড়াই। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন চমক সেইভাবে দাগ কাটতে পারছে না দর্শকদের মনে। অন্যদিকে শক্তিশালী হয়ে উঠছে রোশনাই। তাই ধারনা করা যাচ্ছে এই সপ্তাহে প্রথমবার কোন গোপনে মন ভেসেছেকে হারিয়ে স্লট ছিনিয়ে নিতে পারে রোশনাই।
আরও পড়ুন: সবাইকে চমকে দিয়ে ফিরে এলো রাই! তার অবস্থা দেখে অবাক অনির্বাণ!
অনুরাগের ছোঁয়ার কাছে পরাস্ত হল মিঠিঝোরা
এরপর রাত ৯টায় ফের ডায়মন্ড দিদিকে হারিয়ে স্লট দখল করতে চলেছে শুভ বিবাহ। এরপর রাত সাড়ে ৯টায় অনুরাগের ছোঁয়ার কাছে পরাস্ত হচ্ছে মিঠিঝোরা। তবে মিঠিঝোরা আর মালাবদল যৌথভাবে পরাস্ত করতে পারে হরগৌরী পাইস হোটেলকে। এরপর রাত সাড়ে ১০টাই চিনিকে পরাস্ত করে স্লট দখল করতে পারে মালাবদল। এই সপ্তাহে টপার হওয়ার দাবিদার নিম ফুলের মধু এবং শুভ বিবাহ। এবার আগামীকাল কে বিজয়ী হয় সেটাই দেখার পালা।

