ক্যারিয়ারের মধ্য গগনেই অভিনয় জগতকে জানাতে হয়েছে বিদায়! কেন এমনটা করেছিলেন মোনালিসা!

একসময় টেলিভিশনের পর্দার জনপ্রিয় মুখ মোনালিসা পাল সরকার (Monalisha Pal Sarkar)। যাকে আজ থেকে কয়েক বছর আগে টিভির পর্দা খুললেই রোজ সকালে দেখা যেতো। তাকে দেখা যেতো সঙ্গীত বাংলার জনপ্রিয় টিভি শো (TV Show) ‘হাওড়া ব্রিজে’। সেখান থেকেই জনপ্রিয়তা পেয়ে একের পর এক ধারাবাহিক (Serial) এবং সিনেমায় অভিনয় করতে দেখা যায় তাকে। কিন্তু জনপ্রিয়তা পাওয়ার কয়েকবছর পরই টেলিভিশনের পর্দায় তাকে আর দেখা যায় না। অভিনয় জগতে এমন অনেকেই আছেন যাদের জনপ্রিয়তা পাওয়ার কয়েকবছর পর আর দেখা যায়নি।
অভিনেত্রী মোনালিসা পাল সরকার বর্তমানে বিরতিতে। সঞ্চালিকা হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর ধীরে ধীরে বিজ্ঞাপনে কাজ শুরু করেন। সেখান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সেই সূত্র ধরে তিনি চলে আসেন বাংলা ধারাবাহিকে। একাধিক মেগা সিরিয়ালে অভিনয় করেছেন মোনালিসা পাল। যেমন ‘রাধা’ ‘কে আপন কে পর’, ‘বেদের মেয়ে জোৎস্না’, ‘দেশের মাটি’, ‘বোঝে না সে বোঝে না’ ইত্যাদি ধারাবাহিকে।
বর্তমানে নিজের নতুন জীবন নিয়েই ব্যস্ত মোনালিসা। ছোটবেলার বন্ধুকেই নিজের জীবনের পার্টনার বানিয়েছেন তিনি। ১৯ বছরের বন্ধুত্ব এবং ৪ বছরের প্রেমের পর চার হাত এক হয়েছে তাঁদের। দীর্ঘদিন লং ডিস্টেন্স থাকলেও কখনো ভাটা পড়েনি দুজনের প্রেমে। বরং আরো গাঢ় হয়েছে সম্পর্ক। অবশেষে ছাদনাতলায় গিয়ে এক হন মোনালিসা ও তাঁর প্রেমিক।মোনালিসার জীবনে শুরু হয় নতুন অধ্যায়।
সান বাংলার ‘নয়নতারা’ ধারাবাহিকে অভিনয়ের সময় প্রেগনেন্সির কারণে অভিনয় ছেড়েছিলেন মোনালিসা। বর্তমানে তিনি পুত্র সন্তানের মা। সন্তানকে সময় দেওয়ার জন্যই মূলত কাজের জগৎ থেকে বিরতি নিয়েছিলেন মোনালিসা। কিন্তু কবে ফিরবেন আবার পর্দায় সেই নিয়ে একাধিকবার উঠেছে প্রশ্ন।
টেলিকাস্টের আগেই সমাজ মাধ্যমে একি বললেন আদৃত! জানলে চমকে যাবেন আপনিও!
তবে অভিনেত্রীর বর্তমানে পর্দায় ফেরার কোনো সম্ভাবনা বা ইচ্ছে কোনোটাই নেই। তিনি জানিয়েছেন ছেলে কিছুটা বড় না হওয়া পর্যন্ত তিনি কাজে ফেরার কথা ভাবছেন না। তাই বর্তমানে স্বামী সন্তান নিয়ে দিন কাটছে মোনালিসার। পর্দায় তার ভক্তরা খুব মিস করেন অভিনেত্রীকে।

