টেলিকাস্টের আগেই সমাজ মাধ্যমে একি বললেন আদৃত! জানলে চমকে যাবেন আপনিও!

খুব শীঘ্রই জি বাংলার (Zee Bangla) পর্দায় আসছে নতুন ধারাবাহিক মিত্তির বাড়ি (Mittir Bari)। ধারাবাহিকের হাত ধরে আবারো দীর্ঘদিন পর পর্দায় ফিরছে জনপ্রিয় অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। যাকে মিঠাই ধারাবাহিককে দেখার পর থেকে দর্শকমহলে রীতিমত হৈচৈ পড়ে গিয়েছিল। সকালের প্রিয় উচ্ছে বাবু আবারো ছোটপর্দায় ফিরছে এই খবর শোনার পর থেকেই দর্শক তো অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন।

অবশেষে দর্শকের সেই সকল অপেক্ষার অবসান আজ শেষ হতে চলেছে। আজ থেকেই জি বাংলার পর্দায় প্রতিদিন রাত নটায় দেখা যাবে মিত্তির বাড়ি। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখার পর থেকে অনেক দর্শকই দাবি করেছিলেন এই ধারাবাহিকটি স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকের মতো হতে চলেছে যদিও ধারাবাহিকটি শুরু হওয়ার পর বোঝা যাবে আসল গল্প।

ধারাবাহিকে আদৃতের বিপরীতে দেখা যেতে চলেছে অভিনেত্রী পারিজাত চৌধুরীকে। যাকে আমরা ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজে দেখেছিলাম। পারিজাত অভিনয় জগতে নেহাতই নতুন। দর্শকদের মাঝে এখনো সেভাবে পরিচিতি পায়নি। দেখা যাক জি বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকের হাত ধরে দর্শকের ভালবাসা এবং জনপ্রিয়তা পায় কিনা অভিনেত্রী।

ধারাবাহিক শুরুর আগেই বিরাট ঘোষণা আদৃত পারিজাতের

এছাড়াও ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় জগতের দক্ষ অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। একটি একান্নবর্তী পরিবারের গল্প নিয়েই দেখা যাবে এই ধারাবাহিক। আর এই ধরনের গল্প দর্শক মহলে কিন্তু ভীষণ জনপ্রিয়। তাইতো দর্শক এই ধারাবাহিক দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না। আজ ধারাবাহিক শুরুর আগেই সোশ্যাল মিডিয়াতে এসে এক অবাক করা ঘোষণা করল আদৃত। নায়িকা কে পাশে নিয়ে হঠাৎ কি এমন জানালেন দুজনে যাতে চমকে উঠেছেন দর্শক।

আরও পড়ুন: ঘু’ষখোর শালিনীর পর্দা ফাঁ’স! ফুলকির ঘু’ষিতে হিমিকা কুপোকাত! দুর্ধর্ষ আজকের পর্ব!

পারিজাতকে পাশে নিয়ে আদৃত জানালেন এই সংবাদ। যাতে বেশ চমকে উঠেছেন দর্শক। ধারাবাহিক শুরুর আগেই এমন একটা ঘোষণা করবে নায়ক নায়িকা সেটা ভাবতে পারেনি কেউ। আসলে জি বাংলার অফিসিয়াল পেজ থেকে আদৃত এবং পারিজাত সকলকে ধারাবাহিক দেখার জন্য অনুরোধ করেছেন এবং জানিয়েছেন একটি বিশেষ সংবাদ। আদৃত জানালেন আজ অর্থাৎ ২৫ শে নভেম্বর মিত্তির বাড়ি দেখা যাবে রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত। অর্থাৎ প্রথম দিন এক ঘন্টার মহা পর্ব দেখানো হবে ধারাবাহিকে। যা শুনে চমকে উঠেছেন দর্শক।

Back to top button