‘জানি আমারও ভুল ছিল…’- এতকিছুর পর নিজের ভুল স্বীকার! হঠাৎ কি হলো অভিনেত্রীর? কিসের ভয়ে ভুল স্বীকার করছেন তিনি?

অভিনেতা সায়ন্ত (Sayanta Modak) ও কিরণ মজুমদারের ব্রেকআপে এখন সরগম টলিপাড়া (Tollywood)। কান পাতলেই তাদের বিচ্ছেদের গল্প বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা সকলের সঙ্গে বিচ্ছেদের পর জনপ্রিয় মডেল কিরণ মজুমদারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলেও পরে নিজেরাই জানিয়েছিলেন তারা সম্পর্কে রয়েছেন। সায়ন্তর ইউটিউব চ্যানেল থেকে দুজনেই একসাথে ভিডিও করতেন।

তারপর হঠাতই তাদের একসাথে আর দেখা যাচ্ছিল না। সেই থেকেই নেটিজেনদের মনে সন্দেহ শুরু হয়। ভিডিওর কমেন্ট বক্সে সকলেই সায়ন্তকে এই নিয়ে প্রশ্ন করতে থাকে। এরপর একটি ভিডিওর মাধ্যমে নিজেদের বিচ্ছেদের খবর জানান সায়ন্ত। সেখানে নেটিজেনরা যা নয় তাই বলে অপমান করে কিরণকে। কিরণও তারপর নিজের ইউটিউব চ্যানেলে ভিডিয়ো বার্তায় ক্ষোভ উগরে দেন সায়ন্তের বিরুদ্ধে। তাঁর অভিযোগ একাধিক। তাঁকে নাকি আলাদা ভিডিয়ো করতে দিতেন না অভিনেতা। সঙ্গে মানসিক অত্যাচার তো ছিলই। পাশাপাশি, কিরণের টাকায় দামি জিনিস কিনতেন সায়ন্ত। তার পর আচমকাই যোগাযোগ বন্ধ করে দেন তিনি। অভিনেতার এমন আচরণে মানসিক ভাবে ভেঙে পড়েন কিরণ।

actor

কিরণের সেই ভিডিওতে দেবচন্দ্রিমার কমেন্ট দেখার পরই শুরু হয় মূল বিতর্ক। দেবচন্দ্রিমার সেই বিস্ফোরক মন্তব্য গিয়ে শুরু হয় রহস্য। তারপর আবার কিরণ নিজের ইনস্টাগ্রামে কয়েকগুচ্ছ ছবি পোস্ট করে নিজের কথা জানান।

আরও পড়ুনঃ বাংলায় ফিরছেন বাংলার মেয়ে! এইবার প্রধান চ্যানেলে প্রধান চরিত্রে দেবচন্দ্রিমা! বিপরীতে থাকছেন কোন নায়ক?

প্রসাদ হাতে ছবি সহ হোলিকা দহনের ছবিও পোস্ট করেছেন এই মডেল। সঙ্গে একটি বিশেষ লেখাও লিখেছেন। সেখানেই তিনি জানান, ‘ আপনারা সবাই যেভাবে আমার পাশে আমার পরিবারের মতো দাঁড়ালেন, আমায় শক্তি জোগালেন যখন মনে হচ্ছিল যে আমি হেরে যাচ্ছে সেটা আমি ভাষায় ব্যাখ্যা করতে পারব না। আপনারা যাঁরা আমার পাশে বন্ধু, বোন, সন্তানের মতো পাশে থাকলেন তাঁদের সবাইকে ধন্যবাদ। জীবনের এই অন্ধকার সময় আপনারা সবাই আমার আলো হয়ে ছিলেন। যখন মনে হচ্ছিল আমি পথ হারিয়ে ফেলেছি আপনারা আমার হাত ধরে রাখলেন, বোঝালেন আমি একা নই। আমি ভুল নই।’

কিরণ এদিন আরও লেখেন, ‘আমি জানি আমার অনেক ভুল ত্রুটি আছে। আমি মানুষ। কিন্তু সেগুলো এত বড় কিছু নয় যার জন্য আমায় এভাবে দোষারোপ করা হবে। ভাষা, মিথ্যা দোষারোপ শক্ত ঠে শক্ত মনকে ভেঙে চুরমার করে দিতে পারে। কিন্তু এই অপবাদগুলোকে আমার আমিকে বোঝাতে দেব না।’

Back to top button