বাংলায় ফিরছেন বাংলার মেয়ে! এইবার প্রধান চ্যানেলে প্রধান চরিত্রে দেবচন্দ্রিমা! বিপরীতে থাকছেন কোন নায়ক?

টেলিভিশনের পর্দার (Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singh Roy)। দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনে ছোট পর্দায় (Television Serial) দাপিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। বর্তমানে তিনি তো হিন্দি টেলিভিশনের জগতেও কাজ শুরু করেছেন। বাংলা টেলিভিশনে ছোট পর্দা দিয়ে শুরু করে এখন হিন্দি টেলিভিশনের জগতে পৌঁছে গেছেন অভিনেত্রী। তার এই দীর্ঘ লড়াইয়ে এত বড় সাফল্যে সত্যি ভক্তদের ভীষণ খুশি করে।

সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন দেবচন্দ্রিমা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা গল্পে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও জিৎ-রুক্মিণীর ছবি বুমেরাং- এর হাত ধরে রূপালী স্ক্রিনে ডেবিউ করেন দেবচন্দ্রিমা সিংহ রায়। ছোট পর্দায় সাঁঝের বাতি ধারাবাহিক অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

actress

হিন্দি ধারাবাহিক জগতে সুহাগান চুড়েল নামের একটি ধারাবাহিকে দেখা গিয়েছিল দেবচন্দ্রিমাকে। যদিও সেই ধারাবাহিক খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। তবে অভিনেত্রীর এই বিপুল সাফল্যের ভক্তরা তো ভীষণই খুশি। হাজার হাজার ভক্ত রয়েছে দেবচন্দ্রিমার।

আরও পড়ুনঃ সাধারণ মধ্যবিত্ত মেয়ে থেকে সুপারমডেল! ১০০ কেজি ওজন কমিয়ে অঞ্জলি জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর—কিরণ মজুমদারের অবাক করা গল্প মুগ্ধ করবে আপনাকেও!

এতদিন হিন্দি সিরিয়ালে কাজের জন্য মুম্বাই শহরে ছিলেন অভিনেত্রী। কিন্তু বেশকিছুদিন হলো অভিনেত্রী ফিরে এসেছে কলকাতাতে। এবারে আবারো বাংলা টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। অভিনেত্রীর ভক্তদের জন্য এটা একটা দারুণ সুখবর। দীর্ঘদিন পর আবার অভিনেত্রীকে বাংলা টেলিভিশনের পর্দায় ফিরতে দেখে বেশ উৎসাহী রয়েছেন দর্শক।

জি বাংলার পর্দায় আসছে অভিনেত্রীর নতুন কাজ। নতুন ধারাবাহিকের নাম, কখন শুরু হবে সেই নিয়েই কৌতুহল দর্শক। তবে দর্শকদের জানিয়ে রাখি নতুন ধারাবাহিক নয় জি বাংলার রান্নাঘরের আগামী পর্বে আসতে চলেছে দেবচন্দ্রিমা এবং তার রান্নার দিদি।

Back to top button