একরাশ প্রতিহিংসা নিয়ে অবশেষে ফিরলো কিঞ্জল! ফিরেই শ্যামলীর ক্ষতি করতে উঠে পরে লাগলো সে!

এখন জি বাংলার (Zee Bangla) পর্দায় জমে উঠেছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটি। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় ১ থেকে ৫ এর মধ্যে অবস্থান করছে এই জনপ্রিয় ধারাবাহিক। ধারাবাহিকের প্রধান চরিত্র অভিনয় করতে দেখা যাচ্ছে রণজয় বিষ্ণু এবং শ্বেতা ভট্টাচার্যকে। এই ধারাবাহিকে নায়ক নায়িকার জুটি বেশ পছন্দ হয়েছে দর্শক মহলের।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, জোড়া বাড়ির প্রত্যেকে এখন ভীষণ পছন্দ করছে শ্যামলীকে। কারণ সে সবার এত উপকার করেছে যে তার কথা কেউ ভুলতে পারছে না। পরিবারের অনেকেই তাকে অপছন্দ করতো। অনিকেত অবধি তাকে সহ্য করতে পারত না। কিন্তু সেই সময় বদলে গিয়েছে। সে একে একে সব অনিষ্ঠকারীদের মুখোশ খুলে দিয়েছে। বর্তমানে ভালো থাকতে শুরু করেছে শ্যামলী।

কোন গোপনে মন ভেসেছে নতুন প্রোমো (Kon Gopone Mon Bhesechhe New Promo)

এইবার আর খুব বেশি দিন সুখে শান্তিতে থাকতে পারবে না সে। কারণ খুব তাড়াতাড়ি ধারাবাহিকে প্রবেশ করছে জোড়া বাড়ির ছোট ছেলে কিঞ্জল। যেহেতু একসময় শ্যামলীর জন্যই তাকে অনেক দূরে চলে যেতে হয়েছিল তাই এইবার তার প্রতি এক চরম প্রতিহিংসা প্রবণ মানসিকতা নিয়েই ফিরে আসছে কিঞ্জল। সম্প্রতি একটি প্রোমোতে তার ঝলক ইতিমধ্যেই দেখতে পেয়েছেন দর্শক মহল। ফিরে এসে ঠিক কী ঘটাতে চলেছে সে?

খলনায়ক হয়ে ফিরলো কিঞ্জল

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ পেয়েছে এখানে দেখা যাচ্ছে, রবীন্দ্র জয়ন্তীর জন্য গোটা পরিবার সুন্দর করে তাদের ঘরবাড়ি সাজাচ্ছে। শ্যামলী অনিকেত প্রিয়া এবং বাড়ির প্রত্যেকটি মানুষ ভীষণ খুশি। সব সাজানো হয়ে গেলেও শ্যামলীর মনে হয় কিছু একটা অভাব রয়েছে। তখনই গিটার বাজিয়ে প্রবেশ করে কিঞ্জল। যেটা দেখে পরিবারের সকলে খুব খুশি হয়ে যায়। শ্যামলীর ভীষণ ভালো লাগে বাড়ির ছোট ছেলে বাড়িতে ফিরে এসেছে এটা দেখে।

আরও পড়ুনঃ ‘সারেগামাপা’র অডিশনে দুর্নীতি! গৌরবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কলকাতার প্রতিযোগী

এই প্রোমোতে কিঞ্জলকে কোনো রকম খারাপ কিছু বা শ্যামলীর ক্ষতি করতে দেখা যায়নি। কিন্তু এই দৃশ্য দেখে দর্শকদের মনে হয়েছে কিঞ্জলের হাসিতে একটা অদ্ভুত প্রতিহিংসার ছাপ ছিল। ভক্তদের মতে তাড়াতাড়ি শ্যামলের প্রতি একটা প্রতিশোধ নিতে চলেছে সে। আর সেটা করতে তার সাথে হাত মেলাবে অরুণাভ আর তৃষা। সত্যিই কি তবে এক ভয়ংকর খলনায়কের রূপ নেবে কিঞ্জল?

Back to top button