বড় হয়ে যাচ্ছে ছোট্ট মিহি! কে প্রথম কাছে এসেছি-র শেষ পর্বে থাকছে বিরাট চমক!

অল্প কয়েক দিনের মধ্যে দর্শকদের মন জয় করে অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হয়ে উঠেছিল জি বাংলার ( Zee Bangla ) কে প্রথম কাছে এসেছি ( ke prothom kache esechi )। ধারাবাহিকের গল্পের মধ্যে থাকা অভিনবত্ব দেখেই এই ধারাবাহিকের প্রতি আকৃষ্ট হয়েছিলেন দর্শক। মধুবনীর একলা মায়ের লড়াই অনেকটাই বাস্তববাদী ঠেকেছিল দর্শকদের চোখে। তাই এই ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পায়।

মে মাসের শেষের দিকে শুরু হয়েছিল এই গল্প। মধুবনী একজন সিঙ্গেল মাদার, তার সন্তানের জন্ম ও বেড়ে ওঠা সবটাই তার একার লড়াই-তার এই লড়াইতে সে প্রথম পাশে পায় ঋককে। এরপর ঋক ভালোবেসে তাকে বিয়ে করে তবে শুধু একা মধুবনীকে নয়, মধুবনীর সাথে মিহির‌ও দায়িত্ব নেয় ঋক। মধুবনী-ঋকের সুন্দর রসায়ন ও একে অন্যের পাশে দাঁড়ানো দর্শকের খুব পছন্দ হয়। একজন মেয়ে হিসেবে মধুবনীর লড়াই দর্শকের কাছে অনুপ্রেরণার হয়ে ওঠে।

বিশেষত এই গল্পে মধুবনীর ছোট্ট মেয়ে মিহির আধো আধো কথা মন ছুঁয়ে যায় দর্শকের। কিন্তু দেখা যায় এই ধারাবাহিকটি টিআরপির তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ছে। প্রতিপক্ষ ধারাবাহিক গীতা এল এল বির কাছে হেরে যাচ্ছে জনপ্রিয় এই ধারাবাহিক। যদিও এই ধারাবাহিকের অনলাইন জনপ্রিয়তা ব্যাপক। মাত্র চার মাসে শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। ইতিমধ্যে এই ধারাবাহিকের শেষ দিনের শুটিং হয়ে গেছে। ‌শোনা যাচ্ছে ধারাবাহিকের শেষ দিনে দর্শকের জন্য থাকবে বিশেষ চমক।

তবে কি ছোট্ট মিহি বড় হয়ে উঠবে? কে থাকবে বড় মিহির চরিত্রে? গত ১১ ই সেপ্টেম্বর এই ধারাবাহিকের শেষ শ্যুট হয়। আগামী ২২ শে সেপ্টেম্বর এই শেষ পর্ব দেখা যাবে। কিন্তু শেষ পর্বে কি থাকবে নতুন কোন চমক? ছোট্ট মিহি কি হয়ে উঠবে বড়? শুটিংয়ের শেষ দিনের স্বাভাবিকভাবেই এই ধারাবাহিকের সাথে যুক্ত প্রত্যেকটা মানুষের মন খারাপ হয়ে যায় আর তাদের সমাজ মাধ্যমে শেয়ার করা পোস্টেই সেটা ধরা পড়ে। শেষ শ্যুটিং এর দিন ঋক অর্থাৎ সায়ন বসু সকলকে ধন্যবাদ জানান ও একইসাথে সকলকে খুব মনে পড়বে এই কথাও বলেন।

আরও পড়ুন: মধুবণীর বুদ্ধিতে ভেস্তে গেল স্নেহার বিয়ে! মায়ের প্ল্যানে সামিল হয়ে ধামাকা করল মিহি!

কী হতে চলেছে শেষ পর্বে?

ধারাবাহিকের পরিচালক শেষ দিনের কিছু মুহূর্তের ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লেখেন,‘আজ থেকে আর কল টাইম নেই , কোন বাঁধা ধরা নিয়ম নেই, আমাদের যাত্রার শেষ হলো’ গল্পটা তাড়াহুড়ো করে শেষ হওয়াতে অনেক কিছুই বাকি থাকবে, তবে মধুবনী ও মিহিকে ঋকের বাড়ির সকলে মেনে নিচ্ছে। সম্ভবত তাদের আবার বিয়ে হবে। মিহি বড় হবে কিনা জানতে অবশ্যই চোখ রাখতে হবে শেষ দিনের পর্বে। উল্লেখ্য এই ধারাবাহিক শেষ হয়ে আসবে নতুন ধারাবাহিক আনন্দী।

Back to top button