টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে ছোট্ট মিহি! তাকে আর দেখতে পাবেন না দর্শকমহল!

জি বাংলার(Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি (ke prothom kache eshechi) শেষ হয়ে যাচ্ছে। এই ধারাবাহিকে বেশ কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে যে একটার পর একটা ধামাকা দেখানো হচ্ছে। এই ধারাবাহিকের নায়িকা মধুবনী একজন সিঙ্গেল মাদার, কিন্তু তার সন্তানের বাবা কে? এই রহস্য প্রথম থেকে ছিল! ইদানিংকালে সেই রহস্য ফাঁস হয়েছে মধুবনী নিজেই বলেছে সে একজন সারোগেট মাদার।
বাবার চিকিৎসার জন্য সে নিজের গর্ভ ভাড়া দিয়েছিল, কিন্তু গর্ভকালীন অবস্থায় মিহির কিছু সমস্যা ধরা পড়ায় তার আসল বাবা-মা তাকে নিতে অস্বীকার করে তখন সে মিহিকে নিজের পরিচয়ে বড় করে। অন্যদিকে ঋকদের অফিসের ফ্যাক্টরিতে আগুন লাগানোর পিছনে কে আছে সেই নিয়ে একটা বড় রকমের জল ঘোলা হয়েছে। কমলিনী নিজেকে বাঁচাতে অমৃতাকে ঢাল করলেও অমৃতা যে আসল দোষী নয় সেটা বুঝতে পারছে মধুবনী।

মনে করা হচ্ছে খুব শীঘ্রই মধুবনী আসল অপরাধীর কাছে পৌঁছে যাবে এবং প্রমাণ করে দেবে অমৃতা নয় আসল দোষী কমলিনী আর এই কমলিনীর পর্দা ফাঁসের মধ্যে দিয়েই শেষ হয়ে যাবে কে প্রথম কাছে এসেছি। এই ধারাবাহিকে মধুবনীর মেয়ে মিহি চরিত্র টিকে দর্শক ভীষণ ভালোবাসে মিহিকে আর দেখতে পাওয়া যাবে না বলে ইতিমধ্যেই ভেঙে পড়েছেন দর্শক। কিন্তু কেন শেষ হচ্ছে সদ্য আসা জনপ্রিয় এই ধারাবাহিক?
আসলে জি বাংলায় খুব শীঘ্রই একটি নতুন ধারাবাহিক আসবে ধারাবাহিকের নাম আনন্দী। এই ধারাবাহিকে প্রধান ভূমিকায় দেখতে পাওয়া যাবে ঋত্বিক ও অন্বেষাকে আর এই নতুন ধারাবাহিককে জায়গা করে দিতেই শেষ হয়ে যাচ্ছে কে প্রথম কাছে এসেছি। মাত্র চার মাস আগে শুরু হয়েছে কে প্রথম কাছে এসেছি।
আরও পড়ুন: সোনা দানা টাকা পয়সা ছেড়ে বউ চুরি করল সৃজন! জমে ক্ষীর নিম ফুলের মধু
মাত্র চার মাসে এই ধারাবাহিকটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠলেও প্রতিপক্ষ চ্যানেলের ধারাবাহিক গীতা এলএলবির কাছে কিছুতেই স্লট জিততে পারছিল না কে প্রথম কাছে এসেছি। টি আর পি একটা জায়গাতে গিয়েই আটকে ছিল, এই কম টিআরপির কারণেই চ্যানেল শেষ করে দিচ্ছে কে প্রথম কাছে এসেছি।

