অ’পহরণকারীদের নাকে দড়ি দিয়ে ঘোরালো মিহি! কমলিনীর নোংরামি বের করে দিল মধুবনী!

জি বাংলার (Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক হলো কে প্রথম কাছে এসেছি (ke prothom kache esechi)। এই ধারাবাহিকে দেখা যায় কমলিনী সকলকে বোকা বানালেও মধুবনীকে সে ঠকাতে পারে না। মধুবনী ধরে ফেলে যে অমৃতা সেনগুপ্ত নির্দোষ আর এই সমস্ত কিছুর পিছনে আসল কালপ্রিট হল কমলিনী সেনগুপ্ত। অন্যদিকে কমলিনী মধুবনীকে ফাঁদে ফেলবার জন্য পরিকল্পনা করতে থাকে।
ke prothom kache esechi today episode 9 September/কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ৯ সেপ্টেম্বর
আজকের পর্বে শুরুতে দেখা যায় যে ঋকের ঠাম্মির সাথে মিহি আশ্রমে গেছে সেখানে গুরুদেব কে দেখে মিহি জিজ্ঞেস করে তুমি কি দিদানের বন্ধু? কারন আমার স্যাড লাগলে আমার বেস্ট ফ্রেন্ড অন্বেষার সাথে কথা বললে আমার মন ভালো হয়ে যায় দিদানেরও স্যাড লাগলে তোমার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। এই কথা শুনে ঠাম্মি বলে এসব কি কথা মিহি, কিন্তু গুরুদেব হাসতে থাকেন আর বলে, ছেলেমানুষ ওকে বাধা দিও না বলতে দাও।

এরপর মিহি আশ্রমে খেলা করছিল এমন সময় কমলিনীর পাঠানো একজন মহিলা আশ্রমবাসী মহিলার ছদ্মবেশ নিয়ে মিহির কাছে আসে। মিহিকে সে বলে এখানে অনেক হরিণ আছে, চলো দেখবে, মিহি না করে দেয়। তখন মিহিকে সে বলে কোন ভয় নেই, আমি আছি, তুমি হারাবে না, আমার সাথে চলো। এমন অনেক নতুন হরিণ দেখতে পাবে যা আগে দেখনি। তখন মিহি তাকে দুটো আঙ্গুল ধরায়।
ওই মহিলা মিহির হাতের আঙুল ধরলে মিহি বুঝতে পারে এ পচা লোক এবং এর সাথে যাওয়া যাবে না। কিন্তু ঐ মহিলা মিহিকে জোর করে নিয়ে যায়। অন্যদিকে মধুবনীর কাছ থেকে মিহির ছবি ভেঙে পড়ে যায়। মিহির চিন্তায় মধুবনী পাগল হয়ে যায়। এইসময় ঠাম্মির ঠাম্মির খেয়াল পরে মিহি নেই। আশ্রমে অনেকে খুঁজলেও মিহিকে পাওয়া যায় না, ঋকের ঠাম্মি তখন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে আর মধুবনীকে জানায় মিহিকে পাওয়া যাচ্ছে না।নং
আরও পড়ুন: এরা মানুষ নাকি জা’নোয়ার? রাইয়ের এমন অবস্থাতেও অনির্বাণের মনে সন্দেহের বাসা!
মিহির কিডন্যাপিংয়ের পিছনে অমৃতা আবার ঋকের ঠাম্মিকেই সন্দেহ করে আর কমলিনী এই পুরো ঘটনার মজা নিতে থাকে। অন্যদিকে মিহির জন্য কিডন্যাপাররা মিষ্টি নিয়ে এলে, মিহি বলে সে সুগার ফ্রি সন্দেশ খাবে। এরপর কিডন্যাপারদের সে নাজেহাল করে দেয়, কিডন্যাপাররা তখন কমলিনীকে ফোন করে। অন্যদিকে মধুবনীর সন্দেহের তীর চলে যায় কমলিনীর দিকে।

