মিহির পরিচয় গোপনে ব্যার্থ মধুবণী! সবার সামনে বেরিয়ে এলো অতীতের রহস্য!

বর্তমানে ধারাবাহিক জগতে যে সমস্ত ধারাবাহিক চলছে তার মধ্যে অন্যতম হলো জি বাংলার ‘কে প্রথম কাছে এসেছি’ (Ke prothom kache esechi)। মাত্র কয়েক মাস হয়েছে ধারাবাহিকটি শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। তবে খুব একটা যে দর্শকমহলে নিজেদের জনপ্রিয়তা তৈরি করতে পেরেছে এমনটা নয়। টিআরপি রেটিং তালিকায় অতটা ভালো ফলাফল হচ্ছে না ধারাবাহিকের।

বর্তমানে ধারাবাহিকের পর্বগুলিকে দেখানো হচ্ছে আমেরিকা থেকে কলকাতায় ঋকদেবদের বাড়িতে এসেছে ঋকদেবের রাঙা কাকা এবং কাকিমা। যারা আদতে মিহির আসল বাবা মা। ঋকদেব এ বিষয়ে প্রথমে না জানলেও মধুবণী তাদের দেখে ঠিকই চিনতে পারে এবং তারপরেই ঋকদেবকে সবটাই খুলে জানায়। অন্যদিকে রাঙা কাকা এবং কাকিমা প্রথমে মধুবণীকে চিনতে পারেনি। কিন্তু তাদের দেখার পরই মধুবণীর মনে মিহিকে হারানোর ভয় চেপে বসে।

Ke Prothom Kache Esechi, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, কে প্রথম কাছে এসেছি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Ke Prothom Kache Esechi Today Episode 16 September, কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ১৬ সেপ্টেম্বর, কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব

কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ১৭ সেপ্টেম্বর (Ke Prothom Kache Esechi Today’s episode 17 September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে মুখোমুখি হয়েছে রাঙা কাকিমা এবং মধুবণী। কাকিমা মধুবণীকে জানায় সে মধুবণীকে চিনতে পেরেছে এবং মিহির প্রথম স্পর্শে বুঝতে পেরেছে মিহি তার সন্তান। এই কথা শোনার পরে মধুবণীর পায়ের তলার মাটি সরে যায়। মধুবনী কিছুতেই তাদের কথা মানতে রাজি হয় না। কিন্তু কাকিমা তাকে বোঝাতে থাকে কিভাবে তারা আমেরিকার চলে যাওয়ার পর নিজেদের সন্তানকে কাছে না পাওয়ার যন্ত্রণায় ভুগেছে। পরে নিজেদের সন্তানকে খুঁজতে কলকাতায় এসেছিল, কিন্তু মিহি বা মধুবণী কারোরই খোঁজ পায়নি।

কিন্তু মধুবণী কিছুতেই মানতে চায় না। সে বারবার বলতে থাকে এই ৪ বছর সে মিহিকে বুকে আগলে রেখে মানুষ করেছে, এতদিন কোথায় ছিলেন তারা। মিহি অসুস্থ জানার পর তাকে রেখে চলে গেছেন একবারও মধুবণীর কথা ভাবেননি। এখন মিহি মধুবণীর পৃথিবী আর মধুবণী মিহির। কিন্তু কাকিমা মধুবণীকে আইনের কথা বলে। এসব কথা শুনে নিজেকে আর শান্ত রাখতে পারে না মধুবণী। কাকিমা জানান পরের দিন সকালে তারা মিহিকে নিয়ে আমেরিকা চলে যাবে।

আরও পড়ুনঃ পুজো দিতে গিয়ে বিপত্তি! লরির ধাক্কায় বেহাল অভিনেত্রী মধুমিতার গাড়ি, কেমন রয়েছেন অভিনেত্রী?

এরপর কাঁদতে কাঁদতে মধুবণী ঘরে আসে। মধুবণীর কান্না শুনে ঋক মধুবণীকে কি হয়েছে বলতে বলে এরপর মধুবণী ঋককে সবটা বলে। কাকিমা কিভাবে আইনের কথা বলে মিহিকে তার থেকে আলাদা করে দিতে চাইছে। এবারে দেখার অপেক্ষা সত্যি সত্যি কি মধুবণীর কোল খালি করে আমেরিকায় নিজের বাবা মায়ের কাছে চলে যাবে মিহি?

Back to top button