পুজো দিতে গিয়ে বিপত্তি! লরির ধাক্কায় বেহাল অভিনেত্রী মধুমিতার গাড়ি, কেমন রয়েছেন অভিনেত্রী?

এক সময় টেলিভিশনের পর্দায় জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘বোঝেনা সে বোঝেনা’। সেই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র পাখি আজকের টলিউডের অন্যতম জনপ্রিয় এবং সুন্দরী অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। টেলিভিশনের ছোট পর্দার হাত ধরে নিজের অভিনয় যাত্রা শুরু হলেও বর্তমানে তিনি টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন। একের পর এক হিট সিনেমা, ওয়েব সিরিজের মাধ্যমে ভক্তদের মন জয় করে চলেছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় থাকেন মধুমিতা। হামেশাই তাকে বিভিন্ন ফটোশুটের ছবি, রিল ভিডিও আপলোড করতে দেখা যায়। আর অভিনয়ের পাশাপাশি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসেন তিনি। সময় সুযোগ ছুটি পেলেই তাকে পাহাড়ে বনে জঙ্গলে বেরিয়ে পড়তে দেখা যায়। এছাড়া বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের উদ্দেশ্যে যান মধুমিতা। সম্প্রতি সেরকমই ভোলে বাবার মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন মধুমিতা। সেখানে গিয়ে হল বড় বিপত্তি।
কী ঘটল মধুমিতার সাথে?
কলকাতারই জনপ্রিয় মন্দির ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মধুমিতা। সেখানে যাওয়ার পথেই বড় দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। ভগবান দর্শনে যাওয়ার সময় গাড়ি করেই যাচ্ছিলেন মধুমিতা। মধুমিতা বসে ছিলেন ড্রাইভারের সিটের ঠিক পেছনদিকে। আর মন্দিরে যাওয়ার সময়তেই পেছন থেকে একটি বিশাল বড় লরি এসে ধাক্কা মেরে বেরিয়ে যায় মধুমিতাদের গাড়ি, এতটাই বাজে ভাবে ধাক্কা মারে যে গাড়ির একদম বেহাল দশা করে দেয়।
তবে চিন্তা করার কোনো কারণ নেই। অভিনেত্রী ভগবানের আশীর্বাদেই অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। কোনো ক্ষতি হয়নি তার। তবে গাড়িটির এতটাই বাজে অবস্থা যে দেখলে মনে হবে ভয়ংকর কোনো দুর্ঘটনা হয়েছে। গাড়ির ভেতরে থাকা কারোর কোন ক্ষতি হয়নি তেমনটাই জানিয়েছেন অভিনেত্রী। দুর্ঘটনার পরে মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর সময় অভিনেত্রী ভিডিওর মাধ্যমে জানান এই দুর্ঘটনার কথা। এছাড়া দুর্ঘটনা যখন ঘটে সেই সময় অভিনেত্রী ভিডিওর মাধ্যমে গাড়ির ড্রাইভার, গাড়ির নাম্বার সমস্ত কিছু ক্যাপচার করেছেন।
ভিডিওতে মধুমিতাকে বারবার ড্রাইভার এর সঙ্গে তর্ক বিতর্কে জড়াতে শোনা যায়। তিনি ড্রাইভারকে একাধিকবার গাড়ি লাইসেন্স দেখাতে বলেন। এমন কি জানা যায় যিনি লরি চালাচ্ছিলেন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। অনেক বড় বিপদ ঘনিয়ে এসেছিল অভিনেত্রীর জীবনে। অনেক বড় কোন ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। পুরো ঘটনায় বেশ বিধ্বস্ত হয়ে রয়েছে অভিনেত্রী মধুমিতা।
আরও পড়ুনঃ শৌর্য নয়, অন্য কারোর প্রেমে পড়েছে নীলু! নতুন প্রেমিকের কথা রাইকে জানাল সে!

