অভিনেত্রী রূপসার ভক্তদের জন্য চরম দুঃসংবাদ! জগদ্ধাত্রী ছেড়ে দিচ্ছেন প্রধান নায়িকা!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক।
এই ধারাবাহিকটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল ধারাবাহিকের নায়িকা জগদ্ধাতাত্রীর দমদার অ্যাকশন আর গোয়েন্দাগিরির উপর ভিত্তি করে। জগদ্ধাত্রীর একের পর এক রহস্যের সমাধান দর্শকদের আরো বেশি করে আকর্ষণ করছে। তবে এইবার ধারাবাহিকে আসতে চলেছে এক বড় পরিবর্তন।

সেই শুরু থেকে একজন সত পুলিশ অফিসারের ভূমিকা পালন করে চলেছে জগদ্ধাত্রী। প্রত্যেক সপ্তাহেই নতুন নতুন টুইস্ট নিয়ে আসা হয়েছে গল্পে, আর তাই সম্প্রতি প্রকাশিত টিআরপি তালিকাতেও প্রথম স্থান অধিকার করেছে এই মেগা। এইবার এই ধারাবাহিক ছেড়ে দিতে চলেছেন ধারাবাহিকের প্রধান নায়িকা!
জগদ্ধাত্রী ধারাবাহিকের অঙ্কিতার পরে ধারাবাহিকের অন্যতম আকর্ষণের চরিত্র হচ্ছে কৌশিকী মুখার্জি অর্থাৎ রূপসা চক্রবর্তী। আর এইবার এই ধারাবাহিক থেকে চিরতরে বিদায় নিতে চলেছেন অভিনেত্রী রুপসা। তারই আভাস দেখা গিয়েছে সম্প্রতি প্রকাশিত প্রোমোতে।
আরও পড়ুনঃ ‘ওর মধ্যে শেখার ভীষণ স্পৃহা!’ ‘দাদার মতো আগলে রাখে’, একে অপরকে নিয়ে মুখ খুললেন পর্দার তোতা-আসমান

শক্তিশালী প্রতিপক্ষকে মাত দিতে এক বিরাট চমক আসতে চলেছে গল্পে। সেখানে দেখা যাচ্ছে জগদ্ধাত্রীকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে পড়েছে কৌশিকী। তবে কি এইবার ধারাবাহিকে আর দেখা মিলবে না কৌশিকীর? নাকি আবারও সুস্থ হয়ে ধারাবাহিকে ফিরবেন তিনি?

