হাজারো মেয়ের কঠিন দূর্দশার চিত্র তুলে ধরলো “মনের কথা”র বাস্তব প্রেক্ষাপট, নজর কাড়লো বিপাশা স্নেহা চ্যাটার্জী!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলের কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha) ধারাবাহিকটি দর্শকদের মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে একটি বিষয়কে কেন্দ্র করে আর সেটা হল তাদের বাস্তবধর্মী প্লট বা গল্প। এই ধারাবাহিকটি প্রত্যেকদিন দর্শকদেরকে এমন কিছু সত্যের সম্মুখীন করাচ্ছে যেগুলি থেকে বাস্তব জীবনে পালিয়ে যেতে চায় সমাজ।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, এই ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র হল বিপাশা। ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল তখন একসাথে অনেক নায়িকাকে দেখানো হয়েছিল। প্রধান নায়িকা শিমুল হলেও এই ধারাবাহিকের আরেক প্রধান নায়িকার জায়গায় রয়েছে বিপাশা। তার জীবনে বর্তমানে যেগুলি ঘটে চলেছে এবং এই চরিত্রটি যেভাবে সেই সব কটি বিষয়ে ফুটিয়ে তুলছে তাতে করে শিমুলের চাইতেও বিপাশার জনপ্রিয়তা কিছুটা হলেও বেশি বলে মনে করছেন দর্শক মহল।
এই মুহূর্তে দেখা যাচ্ছে, বিপাশা নিজের স্বামীকে নিয়ে লজ্জিত। সে সবাইকে বড়াই করে বলতো তার স্বামী চন্দন তাকে ছাড়া আর অন্য কোন মেয়ের দিকে তাকায় না। এদিকে তার স্বামীর আরেকটি সংসার রয়েছে এবং একটি ছোট সন্তান রয়েছে। সবকিছু জানতে পেরে হতবাক হয়ে যায় বিপাশা। আর শুধুমাত্র বিপাশা একা নয় এরকম সমাজে অনেক মেয়ে রয়েছে যারা একইভাবে প্রতারণার শিকার হয়েছে। কিন্তু কখনো তারা এই নিয়ে জনসমক্ষে সোচ্চার হতে পারেনি। কারণ তাদের হাত-পা বাঁধা তারা স্বাবলম্বী নয়।

এই গল্পটির মধ্যে দিয়ে ধারাবাহিকটি সমাজের প্রত্যেকটি মেয়েকে এমনই একটি বার্তা প্রদান করছে। প্রতিটি মেয়ের উচিত স্বাবলম্বী হওয়ার। তাদের উচিত নিজের পায়ে দাঁড়ানোর। সেটা না হলে পরের ভরসায় থাকতে হয়। তখন এমন প্রতারণার শিকার হলেও কিছু করার উপায় থাকে না। যেমনটা হয়েছে বিপাসার সাথে। মানবতার খাতিরে তাকেই এখন নিজের জায়গাটা ছেড়ে দিতে হচ্ছে। কারণ সে নিজের জায়গা না ছাড়লে তার স্বামীর আরেক স্ত্রী এবং কন্যা না খেতে পেয়ে মারা যাবে।
আরো পড়ুন: হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জনপ্রিয় টলি অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি! সংকটজনক অবস্থায় চিকিৎসা চলছে তাঁর
এ দিনের পর্বে বিপাশা বলে, এতদিন তার অনেক অহংকার তার স্বামীকে নিয়ে। আর আজ এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সমস্ত অহংকার সমস্ত গর্ব ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। সে চন্দনকে ডিভোর্স দিয়ে দেবে জানিয়ে দেয়। এত ভয়ংকর ভাবে ঠোকে যাওয়ার পরেও বিপাশার উদারতা মন ছুয়ে গিয়েছে দর্শকদের। যতদিন যাচ্ছে বিপাশা চরিত্রটি শিমুলের থেকেও প্রিয় হয়ে উঠছে ভক্তদের কাছে। আর এর পাশাপাশি এই ধারাবাহিকের গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাচ্ছে। সমাজের প্রতিটি মেয়ের জন্য এই ধারাবাহিকের তরফ থেকে দেওয়া বার্তা সত্যি অনস্বীকার্য।

