‘কাঞ্চন আবার?’- বউ বাচ্চা থাকতেই ফের প্রেমে পড়লেন অভিনেতা? শ্রীময়ীর পোস্টে হতবাক নেটিজেন!

২০২৪ সালের ভালোবাসা দিবসেই সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। হঠাৎ করেই সেদিন তাঁরা আইনি বিয়ে সেরে ফেলেন। এরপর মার্চে সমস্ত রীতি মেনে সামাজিক বিয়েও সারেন দু’জনে। আট মাসের মাথায় তাঁদের ঘরে আসে কন্যাসন্তান কৃষভি — যেন ভালোবাসার পূর্ণতা। কিন্তু এই সুখের সংসারের মাঝেই বৃহস্পতিবার শ্রীময়ীর এক ইনস্টাগ্রাম পোস্টে ঝড় উঠল নেটদুনিয়ায়!
শ্রীময়ী দুটি ছবি শেয়ার করেন—দুটোতেই কাঞ্চনের সঙ্গে আলাদা আলাদা অভিনেত্রী। একটিতে তিনি রয়েছেন অভিনেত্রী অলিভিয়া সরকারের সঙ্গে। কাঞ্চনের গায়ে সাদা-নীল ফুল হাতা সোয়েটার, পাশে গোলাপি কুর্তিতে হাসিমুখে অলিভিয়া। আরেক ছবিতে দেখা যায় শোলাঙ্কি রায়ের সঙ্গে কাঞ্চনকে। নায়িকার পরনে ক্রিম রঙের হুডি, দু’জনের মুখেই উজ্জ্বল হাসি। ছবিগুলির নিচে শ্রীময়ীর ক্যাপশন—“কাঞ্চন আবার???? আর না প্লিজ!”
এই পোস্ট দেখেই নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা—তবে কি কাঞ্চন ফের প্রেমে পড়লেন? চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিচ্ছেন নায়িকা? কেউ কেউ তো মজার ছলে মন্তব্যও করেন, “শ্রীময়ী বুঝি সিরিয়াস!” কিন্তু আসল ব্যাপারটা তেমন নয়। শ্রীময়ীর এই পোস্ট পুরোপুরি মজার ছলেই করা। ট্রোলারদের কটাক্ষের জবাব দিতে এই হাস্যরসের পথই বেছে নিয়েছেন তিনি।
আসলে কাঞ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক শুরু থেকেই ছিল সমালোচনার কেন্দ্রবিন্দু। বিয়ের বয়সের ফারাক, আগের দুটি বিবাহ—সব মিলিয়ে একাধিক বার নেটিজেনদের তির্যক মন্তব্যের শিকার হয়েছেন তারা। এমনকি তাঁদের মেয়ে কৃষভির জন্ম নিয়েও কম জলঘোলা হয়নি। কিন্তু এই সবের মধ্যে থেকেও কখনওই থেমে যাননি শ্রীময়ী।
আরও পড়ুনঃ ‘প্রযোজকের সঙ্গে রাত কাটাতে হবে…’- গণ্যমান্য ব্যক্তির থেকে কুপ্রস্তাব? প্রকাশ্যে তার নাম নিয়ে বিস্ফোরক স্বরলিপি চ্যাটার্জি!
বরং বারবার রসিকতার মাধ্যমে সমালোচকদের মুখে কুলুপ এঁটেছেন তিনি। এইবারও তার ব্যতিক্রম হয়নি। কাঞ্চনের সঙ্গে অন্য নায়িকাদের ছবি শেয়ার করে হালকা ঠাট্টার ছলে তিনি যেন আবারও বললেন—“আমরা ভালো আছি, আপনাদের চিন্তা করার কিছু নেই!”

