‘প্রযোজকের সঙ্গে রাত কাটাতে হবে…’- গণ্যমান্য ব্যক্তির থেকে কুপ্রস্তাব? প্রকাশ্যে তার নাম নিয়ে বিস্ফোরক স্বরলিপি চ্যাটার্জি!

একসময় টেলিভিশনের পর্দায় ঘরে ঘরে জনপ্রিয় ছিলেন অভিনেত্রী স্বরলিপী চট্টোপাধ্যায়। গেম শো ‘হাঁউ মাঁউ খাঁও’-এর প্রাণবন্ত সঞ্চালনা তাঁকে এনে দিয়েছিল বিপুল খ্যাতি। এরপর একের পর এক ধারাবাহিকে অভিনয় করে তিনি হয়ে উঠেছিলেন টলিউডের ব্যস্ত অভিনেত্রী। কিন্তু আলো-ঝলমলের সেই জীবনেই একসময় নেমে আসে অন্ধকার। ব্যক্তিগত জীবনের ঝড় আর ইন্ডাস্ট্রির অন্ধ দিক—দুটোকেই সামনে থেকে দেখেছেন স্বরলিপী। এখন অভিনয় থেকে দূরে, দক্ষিণ কলকাতায় নিজের ছোট্ট ক্যাফে আর মেয়েকে নিয়েই তাঁর নতুন জীবন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরলিপী খুলে বলেন নিজের জীবনের এক অন্ধ অধ্যায়। তাঁর দাবি, টলিউডের এক নামী পরিচালক তাঁকে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। ছবিতে নায়ক ছিলেন যিশু সেনগুপ্ত, আর সেই সময় টেলিভিশনের জনপ্রিয় মুখ হিসেবে স্বরলিপীও ছিলেন আলোচনায়। কিন্তু ছবির সুযোগের আড়ালে নাকি লুকিয়ে ছিল ভয়ঙ্কর ফাঁদ। পরিচালকের দেওয়া ‘পাঁচ শর্ত’-এর শেষটি ছিল চরম কুৎসিত।
অভিনেত্রীর কথায়, প্রথম চারটি শর্ত ছিল কাজের সঙ্গে সম্পর্কিত—“যেমন বলা হবে, তেমন ডেট দিতে হবে”, “আউটডোরে যেতে হবে”, “নাচ জানতে হবে” এবং “আউটডোরে কোনও অভিভাবক নেওয়া যাবে না”। কিন্তু পঞ্চম শর্তটি শোনার পর স্তব্ধ হয়ে যান তিনি। পরিচালক নাকি সরাসরি বলেন, “প্রযোজকদের সঙ্গে রাত কাটাতে হবে।”
স্বরলিপী জানান, সেই মুহূর্তেই তিনি বুঝে যান, ওই প্রজেক্টে থাকা মানে আত্মসম্মান বিসর্জন দেওয়া। তবুও সংযতভাবে তিনি উত্তর দিয়েছিলেন, “থাকব, এতে লজ্জার কী আছে?” তারপর হঠাৎ হাতের ছাতা খুলে পরিচালককে বলেন, “আপনার মনে হতে পারে আমি সহজলভ্য, কিন্তু আপনি যদি আবার ফোন করেন, এই ঘটনা অন্য জায়গায় পৌঁছবে।”
আরও পড়ুনঃ উপেক্ষা করা গেল না নির্ধারিত মৃ’ত্যুকে! অন্তিম যাত্রায় জনপ্রিয় অভিনেতা! তাঁর প্রয়াণে অন্ধকার চলচ্চিত্র জগৎ!
বছর কেটে গেছে, কিন্তু সেই ঘটনার দাগ এখনও রয়ে গেছে তাঁর মনে। আজ স্বরলিপীর স্পষ্ট বার্তা—“কাজের নামে কোনও নারীকে তার মর্যাদা হারাতে বাধ্য করা লজ্জার। চুপ থাকলে অন্যায়ের প্রশ্রয় বাড়ে।” তাঁর সাহসী স্বীকারোক্তি আবারও আলোচনায় আনল টলিউডের অন্ধকার দিক—‘কাস্টিং কাউচ’-এর কুৎসিত বাস্তবতা।

