সাগরের মেয়েকে ঘিরে নতুন বিপদ! জেলে গেল কমলা-শ্রীনিবাস! ‘কমলা নিবাস’-এ নতুন মোড়!

সাগরের মৃত্যুর পর থেকেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পল্লবী। জীবনের বড় ধাক্কা সামলেও সে সিদ্ধান্ত নেয়, নিজের ছোট্ট মেয়েকে নিয়েই নতুনভাবে বাঁচবে। পরিবারকেও স্পষ্ট জানিয়ে দেয়, আর কখনও বিয়ে করবে না সে। মেয়েকে নিয়েই নিজের জীবন গুছিয়ে নিতে চাইছিল পল্লবী, কিন্তু সেই শান্তির মাঝেই আবার নেমে এল নতুন সমস্যা।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘কমলা নিবাস’ ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, সাগরের মেয়েকে নিজের কাছে রাখার অভিযোগে বিপাকে পড়েছে পল্লবীর পরিবার। সাগরের পরিবারের তরফে অভিযোগ করা হয়, জোর করে শিশুটিকে নিজেদের কাছে আটকে রেখেছে তারা। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ পৌঁছে যায় শ্রীনিবাসদের বাড়িতে।

আরও পড়ুন: মাকে ছাড়া প্রথম মাতৃ দিবস! চোখে জল নিয়ে আবেগঘন পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর! কি লিখলেন অভিনেত্রী?

পুলিশের সামনে শ্রীনিবাস জানান, তাঁদের জোর করে থানায় নিয়ে আসা হয়েছে। কিন্তু তাঁর সেই কথায় আরও ক্ষুব্ধ হয়ে ওঠে পুলিশ। এরপর কমলা ও শ্রীনিবাস দুজনকেই জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। অন্যদিকে পল্লবীর কোল থেকেও কেড়ে নেওয়া হয় সাগরের মেয়েকে, যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন দর্শকেরা।

এখন প্রশ্ন উঠছে, এই কঠিন পরিস্থিতি থেকে পরিবারকে কীভাবে বাঁচাবে পল্লবী? সাগরের মেয়েকে কি আবার নিজের কাছে ফিরে পাবে সে, নাকি চিরদিনের মতো হারাতে হবে? ধারাবাহিকের আগামী পর্বে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবেন দর্শকরা। আগামী ১০ থেকে ১২ মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জি বাংলায় দেখানো হবে এই বিশেষ পর্ব।

আরও পড়ুন: মাতৃদিবসে আবেগে ভাসলেন টলিউড তারকারা! মাকে ঘিরে স্মৃতিচারণ! ভালোবাসা আর না বলা কষ্টে ভরে উঠল সোশ্যাল মিডিয়া!

উল্লেখ্য, এই ধারাবাহিকের মাধ্যমেই বহুদিন পরে ছোটপর্দায় ফিরেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। প্রথমে অনেকেই ভেবেছিলেন তিনি দীর্ঘ সময়ের জন্য অভিনয় করবেন। পরে জানা যায়, তিনি শুধুমাত্র বিশেষ চরিত্রে উপস্থিত ছিলেন। তবে অল্প সময়ের মধ্যেই সাগর চরিত্রটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল।

Back to top button