নিজের অতীতের সমস্ত রহস্য উজির সামনে স্বীকার করল ঋষি! সবটা জেনে ঋষিকে ঠকাতে পারবে তো উজি? দুর্ধর্ষ আজকের পর্ব

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়। এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার জোয়ার ভাঁটা (Jowar Bhanta)

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বেশি ছদ্মবেশে উজিকে ভয় দেখাতে এসেছিল তারপরে উজি গোটা বিষয়টা সকলের সামনে আনে। ঋষির আসল চেহারা নিয়ে আসে, নকল দাড়ি-গোঁফ খুলে সকলকে দেখিয়ে দেয় আসলে ঋষি ছিল ছদ্মবেশে।

উজি যে ঋষিকে চিনে যাবে সেটা কেউই ভাবতে পারেনি। সকলে মিলেই তো তারপর ঋষিকে বকাঝকা করতে থাকেন এই ঠাট্টা তামাশার মধ্যেই ঋষি নিজের মনের কথা জানায় উজিকে। তার যে উজিকে কতটা ভালো লেগেছে সে কথাটাও বলে। ঋষির এই সমস্ত কথায় ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছিল উজি। আর নিশা সেটা বুঝতে পেরে বোনকে সাবধান করে। উজিও জানায় সে নিজের লক্ষ্যভষ্ট হবে না। কিন্তু যে ধীরে ধীরে ঋষিকে পছন্দ করতে শুরু করছে।

ওদিকে ঋষির বাড়ির লোকজন, নিশা উজি সকলে মিলে শুরু করে দেয় বিয়ের তোড়জোড়। একেবারে ধুমধাম আয়োজনে বিয়ের এবং সংগীতের আয়োজন করতে থাকে সকলে মিলে। গানে গানে নাচে রিয়াসেল শুরু হয়ে যায়। কিন্তু ঋষির দিদি, জামাইবাবু এবং কাকা মিলে এখন আলোচনা করে যাচ্ছে নিশা উজির সত্যতা নিয়ে। কারণ ঋষির দিদির মনে এখনো সন্দেহ দূর হয়নি। তারা এখনো সন্দেহ করছে নিশা উজি মিথ্যা কথা বলছে। বিশেষ করে নিশাকে তারা সন্দেহ করছে।

আরও পড়ুনঃ পার্বতীর বাড়ি ছাড়ার আসল উদ্দেশ্য ধরে ফেলল নতুন! কোন কাণ্ড ঘটাতে চলেছে পার্বতী? ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

ওদিকে নিশা এবং ভানু মিলে সকলের অনুপস্থিতিতে তাদের ব্যাগ থেকে টাকা গয়না সমস্ত কিছু দেখে রাখছে সময়মতো সেই সমস্ত লুট করে পালাতে হবে। আর ভানু নিশার কাছে যাওয়ার সময় দরজার আড়াল থেকে শুনে নেয় ঋষির দিদিরা সন্দেহ করছে তাদের। আর ঋষির কাকা প্ল্যান করেছে নিশা উজির বাবাকে নেশা করিয়ে তার পেট থেকে সমস্ত কথা বার করবে। কিন্তু এবারে দেখার অপেক্ষা তাদের সেই উদ্দেশ্য সফল হয় কিনা।

Back to top button