পার্বতীর বাড়ি ছাড়ার আসল উদ্দেশ্য ধরে ফেলল নতুন! কোন কাণ্ড ঘটাতে চলেছে পার্বতী? ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das) এবং অভিনেতা সুদীপ মুখার্জির (Sudip Mukherjee) জুটিতে স্টার জলসার পর্দায় বেশ কয়েকমাস আগে শুরু হয়েছে চিরসখা (Chirosokha)। ধারাবাহিকে একেবারে ভিন্ন ধরনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। আর পাঁচটা ধারাবাহিকের মতো এই ধারাবাহিকটির গল্প নয়। অনেকদিন পর এরকম ভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হচ্ছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কমলিনীর সামনে নতুন এবং পার্বতীর বিয়ের কথা বলতে থাকে। এদিকে সে তো নিজেই জানে না আসলে কি হতে চলেছে। সকলের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। কমলিনী বারবার এই সমস্ত কথা শুনে কষ্ট পেতে থাকে। আর অন্যদিকে বাড়িতে নতুনের জন্য চিঠি লিখে যায় পার্বতী। সেই চিঠিতে সে নতুনকে শেষবারের মতো নিজের মনের কথা লিখেছে। কিন্তু কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে কিছু বলে যায়নি পার্বতী।

শুধুমাত্র কমলিনীর কাকা কমলিনী এবং নতুনের রেজিস্ট্রি ম্যারেজ সম্পর্কে জানে। আর সেই জন্যই সবটা নিজের হাতে আয়োজন করছেন। সকলেই তো তার নতুন এবং কমলিনীর কাকা দুজনকেই ভুল বুঝছে। কিন্তু আগামী দিনে তাদের জন্য যে বিরাট বড় চমক অপেক্ষা করছে সেটা কেউই বুঝতে পারছে না।

নতুন কমলিনীর বাপের বাড়িতে সবার জন্য জামা কাপড় কিনে নিয়ে গিয়েছে তার বৌভাতেরু উপহার দিতে। আর সকলেই তো নতুনের এই ব্যবহারে বেশ বিরক্ত হচ্ছে। কিন্তু তাও নতুন সকলের জন্য জামা কাপড় কিনেছে সকলকে ভালবেসে উপহার তুলে দিচ্ছে। কমলিনীকে বারবার বলেছে তার দেওয়া শাড়িটা পড়েই যেন সে অনুষ্ঠানে আসে। আর কমলিনী যেন সঠিক সময় পৌঁছে যায় কারণ রেজিস্ট্রি ম্যারেজের একটা নির্দিষ্ট সময় আছে। কমলিনী অবাক হয়ে যায় নতুনের আচার-আচরণে।

আরও পড়ুনঃ মা কে কাছে পেয়েও হারিয়ে ফেলল পারুল! মেয়ের জন্যই পুলিশের কাছে ধরা পড়ে গেল মা! দুর্ধর্ষ আজকের পর্ব

আর তখনই বর্ষা ফোন করে নতুনকে জানায় পার্বতীকে পাওয়া যাচ্ছে না। বাড়িতে কোথাও নেই না বলে সে বেরিয়ে গিয়েছে। এই কথা শুনে নতুন বাড়ি ফিরে যায় পার্বতীকে খোঁজার জন্য। সেখানে গিয়ে সকলেই তো তাকে জানায় অনেকক্ষণ ধরেই পার্বতীকে পাওয়া যাচ্ছে না বাড়ি আসার পর শাড়ি গয়না সব দেখিয়ে পার্বতী কোথায় চলে গেছে কেউ জানে না। এরপর নতুন ঘরে গিয়ে চারিদিকে খুঁজতে থাকে এবং সেখানেই পার্বতীর হাতে লেখা একটি চিঠি পায়। পার্বতী নতুনকে জানিয়ে বাড়ি ছেড়েছে। নতুন আগে থেকে আন্দাজ করেছিল এই দিনটা আসবে। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button