নতুনের বাড়ি ছেড়ে চলে গেল পার্বতী! নতুন কমলিনীর মিলনের পথে কেটে গেল সমস্ত বাধা! দুর্ধর্ষ আজকের পর্ব

জমে উঠেছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক চিরসখা (Chirosokha)। বাংলার মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে এটি অন্যতম জনপ্রিয় দর্শকমহলে। তাইতো প্রতি সপ্তাহে প্রত্যেককে অবাক করে টিআরপি তালিকায় ভালো ফলাফল করছে। আর যেহেতু লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক তাই দর্শকদের এই ধারাবাহিক যে পছন্দ হবে তা খুবই স্বাভাবিক। চলুন জেনে নেওয়া যাক ধারাবাহিকের আজকের পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, হাসপাতালে কমলিনীকে ছেড়ে দেওয়ার পর তাকে নিয়ে বাড়িতে যাবার সময় নতুনের সব টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমলিনীর বাবা। তার দেওয়া টাকা দিয়ে তিনি মেয়ের চিকিৎসা করাবেন না বলেই জানিয়ে দেন। কমলিনীর মা তাকে বাড়িতে নিয়ে যেতে চায়। কিন্তু কমলিনীর বৌদি একেবারেই পছন্দ করে না। কিন্তু কমলিনীর মা চায় তার মেয়ে কয়েকদিন তার কাছেই থাকুক। এদিকে নতুন এসে সমস্ত টাকা-পয়সা মিটিয়ে দিয়ে জানায় সে নিজের বৌভাতের আয়োজন বেশ জাঁকজমকপূর্ণভাবেই করতে চাইছে। আর সেখানে কমলিনীর উপস্থিতি একান্ত কাম্য। কমলিনীকে ছাড়া এই অনুষ্ঠানে সে কিছুতেই করবে না। নতুনের মুখে এই সমস্ত কথা শুনে অবাক হয় কমলিনী। দুদিন আগে যে স্ত্রীকে স্বীকার করছিল না সে আবার বৌভাতের আয়োজন করছে। কিন্তু আসলে যে নতুনের মনে কি চলছে সেটা কেউ ধরতে পারেনা।

নতুন আগের দিন পার্বতীকে নিয়ে সোনার দোকানে গয়না কিনতে গিয়ে বুঝিয়ে দিয়েছে তার জন্যই কিছুই বা সবটাই কমলিনীর জন্য। তাই জন্য পার্বতী ঠিক করেছে বাড়ি থেকে চলে যাবে। ওদিকে বর্ষা মিটিল সকলে মিলে কমলিনীর বাপের বাড়িতে তার সঙ্গে দেখা করতে গিয়েছে। আর সেখানেই নতুনের বিয়ে বউভাত নিয়ে আলোচনা করছে ইচ্ছে করে। মিটিল বারবার বর্ষাকে সাবধান করলেও বর্ষা তো এসবের তোয়াক্কা করে না। তার একটাই উদ্দেশ্য কিভাবে মানুষকে কষ্ট দেওয়া যায়।

তাই জন্য বারবার কমলিনীর সামনে নতুন এবং পার্বতীর বিয়ের কথা বলতে থাকে। এদিকে সে তো নিজেই জানে না আসলে কি হতে চলেছে। সকলের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। কমলিনী বারবার এই সমস্ত কথা শুনে কষ্ট পেতে থাকে। আর অন্যদিকে বাড়িতে নতুনের জন্য চিঠি লিখে যায় পার্বতী। সেই চিঠিতে সে নতুনকে শেষবারের মতো নিজের মনের কথা লিখেছে। কিন্তু কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে কিছু বলে যায়নি পার্বতী।

আরও পড়ুনঃ ‘একটা সস্তা ছোটলোক মেয়ে, তোর আমি কি করি দেখ এবার…’- সমাজমাধ্যমে অসভ্য আচরণ! বারবার ফোন করতে জোর করা! অভিনেতা ঋজু বিশ্বাসের কুকীর্তি ফাঁস!

শুধুমাত্র কমলিনীর কাকা কমলিনী এবং নতুনের রেজিস্ট্রি ম্যারেজ সম্পর্কে জানে। আর সেই জন্যই সবটা নিজের হাতে আয়োজন করছেন। সকলেই তো তার নতুন এবং কমলিনীর কাকা দুজনকেই ভুল বুঝছে। কিন্তু আগামী দিনে তাদের জন্য যে বিরাট বড় চমক অপেক্ষা করছে সেটা কেউই বুঝতে পারছে না। এবারে দেখা যাক পরবর্তী পর্বে দর্শকদের জন্য কি অপেক্ষা করে রয়েছে।

Back to top button