ঋষির দাদুর ব্লগেই হলো নিশা উজির পর্দা ফাঁস! নিজেদের বাঁচাতে আবারো মিথ্যের আশ্রয় নিল দুই বোন! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়া বেশ কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ হল। ইতিমধ্যেই দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে ধারাবাহিকটি (Bengali Serial)। দুই বোনের ভিন্ন জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে ধারাবাহিকে। গল্পে নায়িকা চরিত্রে রয়েছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নিশা উজি ব্যানার্জী বাড়িতে ঢুকে নিজের ভালো ব্যবহারের মাধ্যমে আবারো সকলের মন জিতে নেয়। তারপর আলাপ পর্ব চলতে থাকে। একে অপরের পরিচয় দেয় তারা। কি করে না করে সমস্ত খুঁটিনাটি জানতে চায় ঋষির মেসো এবং জামাইবাবু। কারণ তাদের সন্দেহ হচ্ছে দুজনকে নিয়ে।

Bengali serial

এইজন্য ঋষির মেসোমশাই এবং জামাইবাবু খুঁটিয়ে প্রশ্ন করতে থাকে। আর নিশা তো সমস্ত প্ল্যান করে এসেছে। তাই সবকিছুর জবাব একেবারে ঠোঁটের ডগায় লেগে আছে তাদের। তাই সন্দেহের কোন অবকাশ নেই। এদিকে নিশারা কোন কোম্পানির মালিক সেই কোম্পানির নাম জেনে ঋষির দিদিকে পাঠিয়ে সেই কোম্পানি সম্পর্কে সমস্ত খোঁজখবর নিতে বলে। কিন্তু ঋষির দিদিও সমস্ত খোঁজখবর নিয়ে জানতে পারে একেবারে সত্যি কথা বলছে নিশা এবং উজি। এভাবেই একের পর এক ধাপ পেরিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছাচ্ছে দুই বোন।

ঋষি উজির সাথে আলাদা করে কথা বলার সুযোগ খুঁজতে থাকে ঋষির বোন উজিকে নিয়ে ঋষির ঘরে দিকে যায়। কিন্তু উজি কোনভাবে প্রথমে যেতে চায় না। তারপরে ঋষির মা সবাইকে খেতে ডাকে। তাই বাধ্য হয়ে সবাইকে খাবার টেবিলে আসতে হয়। খাবার টেবিলে বসে তো নিশা উজি আরও গল্প জমিয়ে তোলে। ঋষির মায়ের খাবারের প্রশংসা করে। উজি যে নিজেও যে ভালো রান্না করে এবং তাদের খাওয়াতে চায়। ঋষির মা এই কথা শুনে ভীষণই খুশি হয়ে যায় তার প্রতি দুর্বল হয়ে পড়ে ঋষির মা। আর ঋষি তো একেবারে বাক্যহারা হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ বাড়ি ছাড়লো কমলিনী! তার একলা লড়াইয়ে পাশে দাঁড়ালো না নতুন! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!

খাওয়া-দাওয়ার পর মেসোমশাই এবং জামাইবাবু তার দিদিকে চেপে ধরে কারণ তার দিদিকেই বলা হয়েছিল উজি নিশার সম্পর্কে সমস্ত তথ্য খোঁজখবর নিতে তার দিদিও সমস্ত খোঁজখবর নিয়েও বোকা হয়ে গিয়েছে উজি এবং নিশার প্ল্যানে। দিল্লির সমস্ত জায়গায় খোঁজ নিয়ে জানতে পেরেছে সত্যি নিশা নকল বিভার কোম্পানি রয়েছে দিল্লিতে এবং সেই মালকিন। বড়লোক বাড়ির দুই মেয়ে এসেছে দেখে ঋষির দিদি আর কোন বাড়াবাড়ি করে না। তাই ঋষির কাকির দিদির মেয়ের সঙ্গে ঋষির বিয়ে দেওয়ার স্বপ্ন ভুলে যায়। এদেরকে মেসোমশাই বড়লোকের সঙ্গে হাত মেলানোর জন্য উঠে পড়ে লেগেছে। তারপরে উজির সঙ্গে ঋষি একান্তে কথা বলতে চায়। কিন্তু উজি নিজের রাগ খুব কষ্টে কন্ট্রোল করে নেয়। এদিকে ঋষির দাদুর ব্লগে নিশা উজির ভিডিও ফুটে ওঠে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হবে।

Back to top button