রাগের মাথায় ঋষিকে সামনে পেয়ে খু’ন করলো নিশা! দিদিকে এই বিপদ থেকে কিভাবে রক্ষা করবে উজি? দুর্ধর্ষ আজকের পর্ব

দর্শকদের পছন্দের কথা মাথায় রেখেই বিভিন্ন চ্যানেল নানান স্বাদের ধারাবাহিক (Bengali Serial) নিয়ে আসছে সকলের জন্য। সেরকমই কিছুদিন আগে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। মাত্র কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)। ইতিমধ্যে দর্শক ধারাবাহিকটিকে অনেক ভালোবাসা দিয়েছেন। এই ধারাবাহিকে নায়িকা চরিত্র রয়েছে সকলের প্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাস। তাদের বিপরীতে নায়ক চরিত্রে রয়েছে অভিনেতা অভিষেক বীর শর্মা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, দিদির এই অবস্থা দেখে উজির তো আরো রাগ হতে থাকে ঋষির উপরে। তারপর বদলা নিতে নিশা যে পুরোটাই মিথ্যা কথা বললে সেটা বুঝতে পারে না উজি। ওদিকে ঋষি অচেনা মেয়েটিকে নিজের বাড়িতে দেখে তার খোঁজখবর নিতে শুরু করেছে। এজেন্সির লোককে ফোন করছে যেভাবেই হোক উজির ঠিকানা খুঁজে বের করার জন্য তার নাম, পরিচয়, কোথায় থাকে সব জানতে চাইছে।

এদিকে নিশা উজিকে বোঝাতে থাকে কিভাবে তারা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। বোনকে বলে ঋষি ব্যানার্জির মা নিজে ছেলের সমন্ধ নিয়ে আসবে উজিকে শুধু নাটক করতে হবে। উজি বুঝতে পারে না তার দিদি কি করতে চাইছে, দিদির পাগলামিতে প্রথমে রাজি হতে চায় না সে। কিন্তু নিশা কথা দেয় উজিকে কোন বিপদের মুখেও করতে দেবে না।

উজি তো প্রথমে কিছুতেই রাজি হতে চাইছিল না দিদির এই সিদ্ধান্ত। কিন্তু পরে ঠিকই নিশা উজিকে নিজের প্ল্যানে জড়িয়ে নেয়। তার বাবার কথা বলে তাকে আবেগপ্রবণ করে তোলে। ওদিকে ঋষি রাস্তায় বেরিয়ে পড়েছে উজি এবং নিশার খোঁজ করতে। কোন রকমে ঠিকানা জোগাড় করে এদিক ওদিক উদভ্রান্তের মতো খুঁজছে দুই বোনকে। কিন্তু নিশা এবং উজি এসবের কিছুই টের পায় না। উজির এখন মনে মনে অনেক যুদ্ধ চলছে। তার বাবা সব সময় তাকে আদর্শের পথে হাঁটতে শিখিয়েছে আর সেখানে বাবার বিচারের দেওয়ার জন্যই নিজেকে এই পথ বেছে নিতে হচ্ছে।

আরও পড়ুনঃ ‘একটা কাজ চাই, অভিনয়টা করে যদি ভাত-ডাল জোটাতে পারতাম…’- কাজ হারিয়ে চরম অর্থকষ্টে অভিনেতা! এমন দুর্দশায় কাজের সন্ধানে সত্যম মজুমদার!

নিশা তো প্ল্যান সাজাতে থাকে। আর ঠিক তখনই নিশাদের বাড়ির বাড়িওয়ালা ঋষিকে জানিয়ে দেয় তাদের বাড়িতেই দুই বোন উঠেছে। এরপর সরাসরি ঋষি পৌঁছে যায় নিশাদের ঘরের সামনে দরজা খুলে নিশা ঋষিকে দেখে আর নিজের রাগ সামলাতে পারে না। সরাসরি ঋষির বুকে ছুরি চালিয়ে দেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button