‘একটা কাজ চাই, অভিনয়টা করে যদি ভাত-ডাল জোটাতে পারতাম…’- কাজ হারিয়ে চরম অর্থকষ্টে অভিনেতা! এমন দুর্দশায় কাজের সন্ধানে সত্যম মজুমদার!

বহুবার বহু মানুষের কাছেই শোনা গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জীবন অনিশ্চিত। টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায়, বড় পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন সত্যম মজুমদার (Satyam Majumdar)।

সিনেমা থেকে সিরিয়াল, ক্যামেরার সামনে চুটিয়ে কাজ করেছেন সত্যম বাবু। শেষ তাঁকে দেখা যায়, জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে। ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন। এছাড়াও এর আগে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। তবে এত ভালো দক্ষ একজন অভিনেতা হওয়া সত্ত্বেও কাজের জন্য ভিক্ষে করতে হচ্ছে তাকে।

এর আগেও বহুবার বহু অভিনেতা অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার সাহায্যে কাজের আবেদন করেছেন। এবারে সেই তালিকায় নাম লেখালেন সত্যম মজুমদার। হাতে কাজ নেই। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিলেন অভিনেতা। আক্ষেপের সুর অভিনেতার কণ্ঠে। সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন সেখানেই অভিনেতা বললেন, ‘ছেলে সবে চাকরিতে ঢুকেছে। ওর উপর আর কত চাপ দেব? মাসে ১৪ হাজার টাকা করে বাড়ির লোন দিতে হয়। তার পর সংসারের খরচ, বিদ্যুতের বিল, সবই তো রয়েছে। বাধ্য হয়ে ফেসবুকে লিখলাম কাজ চাই। মাসে তিন-চার দিন কাজ করে কি খরচা তোলা সম্ভব! জানি না। সমাধানের উপায় আমার জানা নেই।’

আগে অভিনেতার বাড়ি ছিল বেলগাছিয়ায়। এখন বাড়ি কিনে টালিগঞ্জের দিকে থাকেন। আড়াই বছর একটানা ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে অভিনয় করেছেন। কিন্তু গল্পের জন্য তাঁর চরিত্রের প্রয়োজনীয়তা হারিয়েছে। অভিনেতা বললেন, ‘আমি মঞ্চের মানুষ। এখনও তা চালিয়ে যাচ্ছি। একটাই আক্ষেপ, মঞ্চে অভিনয়ের মাধ্যমে যদি ভাত-ডাল জোটাতে পারতাম তা হলে অন্য মাধ্যমের উপর ভরসা করতে হত না।’

আরও পড়ুনঃ গোপাল রুক্মিণীর সম্পর্ক জুড়তে বদ্ধপরিকর পারুল! রুকুকে ফেরাতে লন্ডনে পাড়ি দিল পারুল! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

অভিনেতার এই পোস্টে নেটিজেনরা নানানরকম কমেন্ট করেছেন, একজন লিখেছেন, ‘শক্তিশালী অভিনেতা আমি ব্যাক্তিগত ভাবে ওনার অভিনয় পছন্দ করি নামটাও জানতাম না। কিন্তু এখন এই অবস্থা কেনো, কি দুর্দিন।’ আরেকজনের দাবি, ‘হতাশ হবেন না, প্রতিভা কে দাবিয়ে রাখা যায় না, একদিন ঠিক প্রতিভার অধিকারী নিজের স্থানে অধিষ্ঠিত হবেগ হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা।’ কেউ আবার বলেছেন, ‘এটা আমার ও মনে হয়েছে, ছোট ছোট চরিত্রে কি সুন্দর অভিনয় করেন উনি ওনার আরো গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করা উচিৎ। আরো একজন ভদ্রলোক কে মনে পড়ছে কিন্তু নামটা জানি না।’

Back to top button