নিজের কথার জালে নিজেই জড়িয়ে পড়ল নিশা! ধরা পড়ে গেল সমস্ত চালাকি! ফাঁস জোয়ার ভাঁটা ধারাবাহিকের আজকের পর্ব!

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়। এইজি ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার জোয়ার ভাঁটা (Jowar Bhanta)।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ঋষির দিদি, জামাইবাবু এবং কাকা মিলে এখন আলোচনা করে যাচ্ছে নিশা উজির সত্যতা নিয়ে। কারণ ঋষির দিদির মনে এখনো সন্দেহ দূর হয়নি। তারা এখনো সন্দেহ করছে নিশা উজি মিথ্যা কথা বলছে। বিশেষ করে নিশাকে তারা সন্দেহ করছে।
ওদিকে নিশা এবং ভানু মিলে সকলের অনুপস্থিতিতে তাদের ব্যাগ থেকে টাকা গয়না সমস্ত কিছু দেখে রাখছে সময়মতো সেই সমস্ত লুট করে পালাতে হবে। আর ভানু নিশার কাছে যাওয়ার সময় দরজার আড়াল থেকে শুনে নেয় ঋষির দিদিরা সন্দেহ করছে তাদের। আর ঋষির কাকা প্ল্যান করেছে নিশা উজির বাবাকে নেশা করিয়ে তার পেট থেকে সমস্ত কথা বার করবে।
ওদিকে ঋষির মা উজিকে সমস্ত গয়নাগাটি দিয়ে দিচ্ছে। একেবারে রাজরানী করে সাজিয়ে তুলছে। ছেলের বউয়ের জন্য তিনি যা যা গয়না বানিয়ে রেখেছিলেন এখন থেকে উজির কাছে তুলে দিচ্ছে। উজি তো এই সমস্ত গয়নাগাটি নিতে অস্বস্তি বোধ করছে। তার মনে হচ্ছে সে বারবার ঠকাচ্ছে ঋষির পরিবারকে। ঋষি যেমন তার মা একেবারে তেমন নয়। তাই জন্য তার খুব খারাপ লাগছে। নিশা যখন দেখে তার বোনকে এত গয়না দিচ্ছে তখন সে তো ভাবতে থাকে কখনোই গয়নাগুলো নিয়ে তারা পালাবে।
আরও পড়ুনঃ অবশেষে সকলের সামনে মনের কথা খুলে বলল নতুন! পার্বতী নয়, নিজের মনের মানুষের সাথেই বিয়ে সারলো স্বতন্ত্র! দুর্ধর্ষ আজকের পর্ব
আর ওদিকে তো ঋষির কাকা প্রায় তিমির বাবুকে অর্ধেক নেশায় মত্ত করে তার পেট থেকে সমস্ত কথাই বার করে নিচ্ছিল। ঋষির কাকা দিদির সকলে মিলে চেপে ধরেছে। ঠিক সময়ে নিশা চলে এসেছে বলে তাকে উদ্ধার করতে পেরেছে। না হলে তোর সমস্ত সত্যি ফাঁস হয়ে যেত আর কিছুক্ষণ হলেই। এসব দেখে নিশা আবার নাটক শুরু করে তার বাবাকে অসুস্থ করে দিতে চাইছে তাদের উপর সন্দেহ করছে এই সমস্ত কথা বলে ইমোশনালি ব্ল্যাকমেইল করে। আর স্পষ্টভাবে জানিয়ে দে, উজির বিয়ে ঋষির সাথে কোনভাবেই দেবে না। কথায় কথায় নিশা নিজের জালে জড়িয়ে পড়ে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

