কপালের লিখন খণ্ডাবে কে? দিদির জালিয়াতিতে ফেঁসে গেল বোন! ঋষির সাথেই জুড়ে গেলো উজির ভাগ্য! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।
বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকগুলি হয় নারীকেন্দ্রিক। নারীদের ঘিরে ধারাবাহিকের নানান গল্প ফুটিয়ে তোলা হয়। সেরকমই আরও একটি নারীকেন্দ্রিক ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায়। ধারাবাহিকের নাম জোয়ার ভাঁটা। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাসকে। কিছুদিন হলো ধারাবাহিকের প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে টিভির পর্দায়।

এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর টেলিভিশন জগতে ফিরছেন শ্রুতি দাস। গত দেড় বছর ধরে অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না। শেষবার থেকে রাঙ্গা বউ ধারাবাহিকে দেখা গিয়েছিল জি বাংলার পর্দায় অন্যদিকে আরাত্রিকা কিছুদিন আগেই তার মিঠিঝোরা ধারাবাহিক শেষ করেছে।
বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে উজি আর নিশা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ব্যানার্জি পরিবারকে টার্গেট করেছে। তাদের ধারণা ঋষি ব্যানার্জির জন্যই তাদের বাবার মৃত্যু হয়েছে। কিন্তু আসল সত্যিটা তারা এখনো জানেনা। নিশা প্ল্যান করেছে উজির সঙ্গে ঋষির মিথ্যে বিয়ের নাটক সাজাবে। আর সেই দিনই হবে ব্যানার্জি পরিবারের শেষ দিন। বোনকে ব্যবহার করে ঋষিদের পুরো পরিবারকে ধ্বংস করে দেবে নিশা, প্রথমে দিদির এই সমস্ত প্ল্যানে রাজি হতে চাইনি উজি কিন্তু বাবার মৃত্যুর কথা ভেবে বোনকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাকে রাজি করায় নিশা।
আরও পড়ুনঃ ‘বাড়ির উঠোনে কঙ্কাল, হাড়গোড় পোঁতা!’- অভিনেত্রীর হাড় হিম করা ভৌতিক অভিজ্ঞতা! মানসী সিনহার বাড়িতে কি হয়েছিল সেদিন?
এরই মধ্যে সামনে এলো ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও। প্রোমোতে দেখানো হচ্ছে যে বোনের মিথ্যে বিয়ের জন্য ধুমধাম আয়োজন করেছে নিশা। লাখ লাখ টাকার গয়না দিয়ে বোনকে সাজিয়েছে। তারপর ভানুকে নিয়ে বেরিয়ে পড়ে নিজের উদ্দেশ্যে পূরণ করতে। কিন্তু উজি বিয়ের পিঁড়িতে বসে গেলেও তার দিদি এসে তাকে উদ্ধার করে না। তবে কি শেষ পর্যন্ত উজি আর ঋষির বিয়ে হয়ে যাবে? প্রোমো ভিডিও সামনে আসার পরই দর্শক অপেক্ষার আছেন ধারাবাহিকের আগামী পর্ব দেখার জন্য।

