প্রকাশ পেলো শুভ বিবাহর টাইম স্লট, শেষ হচ্ছে জল থই থই ভালোবাসা! দুঃখের সুর দর্শক মহলে

বাংলা বিনোদন (Bengali Entertainment) জগতের আসছে একের পর এক হাই বাজেটের জনপ্রিয় ধারাবাহিক। একটা ধারাবহিক শেষ হতে না হতেই সেই জায়গা দখল করছে আর একটি নতুন মেগা। বর্তমানে একটি ধারাবাহিকের ভালো-মন্দ বিচারের অন্যতম মানদন্ড টিআরপি কম থাকলেই সেই ধারাবাহিকটিকে শেষ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। এইবার স্টার জলসায় (Star Jalsha) আসছে শুভ বিবাহ (Shubho Bibaho)।
দর্শকদের ইতিমধ্যেই জানানো হয়েছে যে আসন্ন এই শুভ বিবাহ ধারাবাহিকটির মধ্যে দিয়ে বহুদিন পর জলসার পর্দায় প্রধান চরিত্রে ফিরতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় নায়ক হানি বাফনা (Honey Bafna)। পাশাপাশি এখানে নায়িকার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহাকে (Sonamoni Saha)। এক্কাদোক্কা ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর ফের এই ধারাবাহিকের মধ্যে দিয়েই দর্শকদের মাঝে ফিরছেন তিনি।
কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছে জলসার এই আসন্ন ধারাবাহিকের প্রথম প্রোমো (Promo)। প্রোমো দেখেই ধারাবাহিকটির প্রতি বেশ অন্যরকম একটা আকর্ষণ অনুভব করছেন দর্শক মহল। একেবারে নতুন একটা গল্প আর নতুন একটা জুটি ২ মিলিয়ে দর্শকদের অবসর সময়কে যে আরো বেশি সুন্দর করে তুলতে চলেছে এই ধারাবাহিক সে বিষয়ে কোনো দ্বিধা নেই।
আরও পড়ুন:কাছের মানুষকে হারিয়ে অসহায় হয়ে পড়লেন রচনা ব্যানার্জি! তার জীবনে নেমে এলো শোকের ছায়া!
তবে এই ধারাবাহিকটিকে জায়গা দিতে গেলে জলসার কোন এক ধারাবাহিককে নিজের জায়গা ছাড়তে হবে। কোন ধারাবাহিকের জায়গায় আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি, সেটাই এখন দর্শকদের মনে সব থেকে বড় প্রশ্ন। এই আসন্ন ধারাবাহিকের প্রকাশ পাওয়ার টাইম স্লট থেকে জানা যাচ্ছে এই নতুন ধারাবাহিকটিকে জায়গা করে দিতে টেলিভিশন থেকে চিরতরে বিদায় নিচ্ছে জল থই থই ভালোবাসা।
শেষ হচ্ছে জল থই থই ভালোবাসা
জলসার আসন্ন ধারাবাহিক শুভ বিবাহর টাইম স্লট সম্প্রচার করেছে চ্যানেল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে ১৭ জুন থেকে সোম থেকে রবি প্রত্যেকদিন ঠিকরাত নটায় সম্প্রচারিত হবে এই হাই বাজেটের ধারাবাহিক। বর্তমানে এই স্লটে সম্প্রচারিত হচ্ছে জল থই থই ভালোবাসা। কাজেই ধারণা করা হচ্ছে শেষ হয়ে যাবে এই ধারাবাহিক। যদিও এখনো অবধি এই নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ। তবে ধারাবাহিকের নতুন টাইম স্লটও ঘোষণা করেনি চ্যানেল।


