এবারে অ’সুর ব’ধের পালা! পুজোর মধ্যেই অসুর নি’ধন করতে আসছে জগদ্ধাত্রী!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জগদ্ধাত্রী (Jogotdhatri)। ধারাবাহিকটি দীর্ঘদিন ধরে চলছে টেলিভিশনের পর্দায়। প্রথম দিন থেকে দর্শকের বেশ পছন্দের হয়ে উঠেছিল এই ধারাবাহিক। সেই কারণে প্রতি সপ্তাহতেই দারুন ফলাফল করে এই ধারাবাহিক।

ধারাবাহিকে শেষ পর্বে দেখানো হয়েছে জগদ্ধাত্রীর ফোনে একটি অজানা অচেনা নাম্বার থেকে ফোন আসে। এক ব্যক্তি ফোন করে জগদ্ধাত্রীকে সা’বধান করে দেয়। এমনকি জগদ্ধাত্রীকে প্রা’ণে মে’রে ফেলার হু’মকি পর্যন্ত দেয়। অন্যদিকে উৎসবকে এন’কাউন্টার করার জন্য তার পেছনে দৌড়ায় স্বয়ম্ভু কিন্তু শেষ পর্যন্ত মেহেন্দির অনুরোধে উৎসব স্বয়ম্ভু ছেড়ে দেয় উৎসবকে।

Bengali serial

জগদ্ধাত্রী আজকের পর্ব ৭ অক্টোবর (Jogotdhatri Today Episode 7 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে জগদ্ধাত্রী শরীরের সাথে যাতে কোন রকম আপোষ না করে সেই কথা বারবার তাকে মনে করিয়ে দেয় ডাক্তার। কিন্তু ডাক্তারের কোন কথা বিশেষ কানে তোলে না জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী বারবার একটাই কথা বলতে থাকে তারা এখন একটাই লক্ষ্য তার সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসা। স্বয়ম্ভুর ইচ্ছে পূরণ করা। সে এখন নিজের কথা ভাবছে না। জগদ্ধাত্রী মুখে এই কথা শুনে ডাক্তার তো খুব রে’গে যায়। এরপর হঠাৎ করেই কেবিনে ঢোকে স্বয়ম্ভু। জগদ্ধাত্রীকে কাঁ’দতে দেখে সে ভ’য় পেয়ে যায়। জগদ্ধাত্রী জানায় চিন্তার কোন কারণ নেই সে একেবারেই ঠিক আছে।

কিছুক্ষণ পরে আবার সেই অজানা অচেনা ব্যক্তির নাম্বার থেকে ফোন আসে জগদ্ধাত্রীর ফোনে। এবার ফোনটা ধরে স্বয়ম্ভু। ওপার থেকে সেই একই পুরুষ কন্ঠ শোনা যায়। এরপর স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে জিজ্ঞাসা করে এই অজানা ব্যক্তিটি কে। জগদ্ধাত্রী জানায় এই ব্যক্তিটি কে সে জানে না, কিন্তু ব্যক্তিটির কণ্ঠস্বর তার খুব চেনা। কিন্তু সে মনে করতে পারছে না। জগদ্ধাত্রী মাথায় চাপ দিয়ে মনে করার চেষ্টা করলে আবারো অসুস্থ হয়ে পড়ে। বারবার ওই কণ্ঠস্বরটা মনে করতে করতে তার মাথায় দুটো নাম আসে এক ঋতুরাজ আরেক তার বোন ঋতুরানি।

আরও পড়ুন: লোভে পড়ে স’র্বনাশ ডেকে আনল তীর্থঙ্কর! বাজিমাত করল শ্যামলী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

আসলে বেশ কয়েক বছর আগে ঋতুরানিকে জেলে পাঠিয়েছিল জগদ্ধাত্রী। সে এখন জেলের ভিতরেই রয়েছে। তবে তার ভাই ঋতুরাজের সঙ্গে তার নিত্য যোগাযোগ রয়েছে। এবার এই ঋতুরাজ জগদ্ধাত্রীর ক্ষ’তি করার জন্য ফিরে আসছে। এবারে দেখার অপেক্ষায় পুজোর মধ্যে জগদ্ধাত্রীর জন্য নতুন কোন বি’পদ অপেক্ষা করে রয়েছে।

Back to top button