প্রেমের গুঞ্জন উসকে দিয়ে খুল্লামখুল্লা চুমুর দাবি অঙ্কিতার! জ্যাসের আবদার দেখে চমকিত অনুরাগীরা

নয়া অবতারে ধরা দিলেন জগদ্ধাত্রী (Jagaddhatri) ওরফে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। জি বাংলার (Zee Bangla) পর্দায় জ্যাসকে রাফ অ্যান্ড টাফ চেহারাতেই দেখতে অভ্যস্ত অনুরাগীরা। তবে এবার একেবারে লাস্যময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, অঙ্কিতার পরনে কালো টপ ও চেক প্রিন্টের স্কার্ট। তাতে আবার হাঁটু অবধি স্লিট। এলো চুল আর লাজুক লাজুক মুখ।

একগুচ্ছ ছবিতে নজরকাড়া অঙ্কিতা মল্লিক

একগুচ্ছ ছবিগুলির মধ্যে নজরকাড়া অঙ্কিতার হাতে থাকা দুটি প্ল্যাকার্ড। একটিতে লেখা, ‘আকাশে বাতাসে ভালোবাসা, আপনি কীসের খোঁজ করছেন?’ অপরটি আরও সাংঘাতিক। লেখা আছে, ‘তুমি কি কিছু মনে করবে, যদি আমি একটা চুমু খাই?’

কার উদ্দেশ্যে বললেন অঙ্কিতা? স্টুডিয়ো পাড়া সূত্রে খবর, জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক এবং স্বয়ম্ভু মানে সৌম্যদীপ মুখোপাধ্যায় নাকি বাস্তবেও প্রেম করছেন। জল্পনার মাঝে আচমকা কেন চুমুর প্রসঙ্গ এল বাংলা ধারাবাহিকের এক নম্বর নায়িকার মুখে?

প্রেমের গুঞ্জন নিয়ে কী বলছেন সৌম্যদীপ-অঙ্কিতা?

উত্তর জানা নেই। তবে সৌম্যদীপ প্রসঙ্গে অভিনেত্রীর মত,”রীল ও রিয়েল দুটো কিন্তু আলাদা। আমরা রীলস বানাই, ট্রেন্ডিং গানে নাচ করি। তার বাইরে আমাদের মধ্যে কিছু নেই।” অনস্ক্রিন স্বামীর সঙ্গে এতটাই গভীর বন্ডিং যে বাস্তবেও দর্শক ভাবছে তাঁরা কাপল। স্বয়ম্ভু ওরফে সৌম্যদীপেরও এক মত। অভিনেতা এক সাক্ষাৎকরে জানিয়েছিলেন, তাঁরা কেবলই বন্ধু। তাঁদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই। জগদ্ধাত্রী করতে গিয়ে ভাল সম্পর্ক গড়ে উঠেছে, ভাল বন্ডিং তৈরি হয়ে গিয়েছে।

আরও পড়ুন: তিস্তার ওড়না সরিয়ে দিল তৃষা! তিস্তার আসল পরিচয় সামনে চলে এল, সবটা জেনেও শ্যামলীকে ভুল বুঝল না অনিকেত!

নেটনাগরিকরা কে কী বলছেন?

ছবি পোস্ট করতেই লাইক, কমেন্টের বাহার অঙ্কিতার বাহার অঙ্কিতার পোস্টে। এক নেটিজেন লিখেছেন, ‘এই প্ল্যাকার্ডগুলো একটু রহস্যময়’। অন্যজন লেখেন, ‘কারও সঙ্গে ডেট ছিল নাকি?’ অন্য এক নেটিজেনের ধারণা ‘মনে হচ্ছে, প্রেমে পড়েছ’।

 

View this post on Instagram

 

A post shared by Soumyadeep Mukherjee (@soumya18_)

Back to top button