মিলন তিথি থেকে চিরদিনই তুমি যে আমার, একই কান্ড ঘটিয়েছেন জিতু? ঊষসির সঙ্গেও বেঁধেছিল ঝামেলা? কি ছিল বিতর্কে এর আসল কারণ?

‘চিরদিনই তুমি যে আমার’–এ জিতুর অধ্যায় শেষ। আর্য চরিত্র থেকে তাঁর বিদায় যেন টেলিপাড়ায় এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নায়ক–নায়িকার মনোমালিন্য নাকি এই সিদ্ধান্তের মূল কারণ—এমনই দাবি উঠেছে বহু মহল থেকে। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়ার দিকে ক্ষোভ উগরে দিচ্ছেন জিতুর অনুগামীরা। অন্যদিকে দিতিপ্রিয়ার ভক্তরাও পালটা মন্তব্যে কম যাচ্ছেন না।
এই বিতর্কের মাঝেই সামনে এসেছে আরও একটি অভিযোগ—জিতুর সঙ্গে সহ অভিনেত্রীর ঝামেলা নাকি নতুন কিছু নয়। কেউ কেউ দাবি তুলেছেন, ‘মিলন তিথি’ ধারাবাহিক থেকেও নাকি একই কারণে সরে দাঁড়াতে হয়েছিল তাঁকে। তবে সত্যিই কি তাই? আসল সত্যি জানাতে মুখ খুললেন সেই ধারাবাহিকের প্রযোজক স্নিগ্ধা বসু। তিনি স্পষ্ট করে দিলেন, সেটে কোনওদিন কোনও অশান্তি করেননি জিতু। বরং গল্পে তাঁর চরিত্র অর্জুন ধীরে ধীরে নেগেটিভ হয়ে উঠছিল—এটাই ছিল তাঁর আপত্তির জায়গা। নেতিবাচক চরিত্রে যেতে চাননি তিনি। এই কারণেই এনওসি জমা দিয়ে বিদায় নেন।
পরিচালক সৌমেনও একই কথা জানিয়েছেন। তাঁর দাবি, জিতু খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করতে ভালোবাসতেন, চরিত্রে ডুবে কাজ করতেন, কিন্তু কখনও অপেশাদারি আচরণ করেননি। বরং সৃজনশীল মতপার্থক্যের কারণেই চলে যাওয়াটা ছিল স্বাভাবিক সিদ্ধান্ত। এমনকি বছর কয়েক আগে জিতুও নিজে জানিয়েছেন, অন্য কাজের লোভে নয়, বরং চিত্রনাট্য নিয়ে দ্বিমত থেকেই তিনি সিরিয়াল ছেড়েছিলেন।
আরও পড়ুনঃ নতুনের বিরুদ্ধে ধ’র্ষণের অভিযোগ! নতুনকে ফাঁসাতে মিথ্যে নাটক করলো বর্ষা! স্বামীর পাশে দাঁড়াবেতো কমলিনী? দুর্ধর্ষ আজকের পর্ব
তবু দর্শকের মনে আজও ‘মিলন তিথি’র অর্জুন ছায়া ফেলে। ঠিক যেমনভাবে ‘চিরদিনই তুমি যে আমার’–এ আর্য হয়ে জায়গা করে নিয়েছেন জিতু। এখন প্রযোজনা সংস্থা খুঁজছে নতুন আর্যকে। রণজয় নিজেই দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন, সাহেবও এই মুহূর্তে ছোটপর্দায় ফিরতে নারাজ। ফলে প্রশ্ন রয়ে যায়—কে হতে চলেছেন নতুন আর্য? সময়ই তার উত্তর দেবে।
এই বিতর্কের সঙ্গে কে ঠিক, কে ভুল—সেটা বলবে ভবিষ্যতই। তবে শিল্পীদের প্রতি অযথা আক্রমণ নয়, বরং তাঁদের কাজকে সম্মান জানানোটাই শিল্প–সংস্কৃতির আসল পরিচয় হওয়া উচিত।

