নতুনের বিরুদ্ধে ধ’র্ষণের অভিযোগ! নতুনকে ফাঁসাতে মিথ্যে নাটক করলো বর্ষা! স্বামীর পাশে দাঁড়াবেতো কমলিনী? দুর্ধর্ষ আজকের পর্ব

নিজের স্বার্থ চরিতার্থ করতে একটা মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে তারই উদাহরণ (Example) হয়ে উঠেছে স্টার জলসায় (Star jalsha) সম্প্রচারিত চিরসাখা (Chirosokha) ধারাবাহিকের (Serial) খলনায়িকা বর্ষা। বর্তমানে দর্শকদের (Audience) কাছে এই ধারাবাহিকটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। যার প্রমাণ মিলেছে গত সপ্তাহের টিআরপি তালিকাতে (TRP list)।

এই ধারাবাহিকে একটি মধ্যবয়সী প্রেম কাহিনী সম্প্রচারিত হচ্ছে। এখানে নায়ক নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সুদীপ মুখার্জী এবং অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাসকে। নায়ক নতুন নায়িকা কমলিনীকে বিয়ে করার পর থেকে এই ধারাবাহিকের প্লট আরো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

Aparajita Ghosh Das

সাম্প্রতিক পর্বগুলোতে দেখা গিয়েছে নিজের স্ত্রীকে ভালো রাখতে নতুন কমলিনীর বড় ছেলে বুবলাই এবং পুত্রবধূ বর্ষাকে বাড়ি ফিরিয়ে আনে। বুবলাই আবার নতুন করে সব মেনে নিয়ে ভালো ভাবে জীবন কাটাতে চাইলেও বর্ষা এই সব কিছু মেনে নিতে পারে না। কারণ সে তার স্বামীকে নিয়ে একা থাকতে চেয়েছিল। নতুন যেহেতু তার পরিকল্পনা ভেস্তে দেয় তাই নতুনের ওপর অসম্ভব রাগ তৈরি হয় বর্ষার মনে।

অনেকদিন ধরেই বর্ষা পরিকল্পনা করতে থাকে কিভাবে নতুনকে ফাঁসানো যায়। আর এইবার তার কাছে একটা বিরাট সুযোগ আসে। আর সে সেই সুযোগের সদ্ব্যবহার করে। ধারাবাহিকের বর্তমান পর্বে দেখা যায়, বর্ষা কমলিনীর ঘরে আসে তার গয়না চুরি করতে। সে জানতো না নতুনও ঘরে এসেছে একটা ফাইল নিতে। বাড়িতে তখন কমলিনীর শাশুড়ি এবং তার দিদি ছাড়া আর কেউ নেই। সঙ্গে সঙ্গে কুট বুদ্ধির সঞ্চার হলো বর্ষার মনে।

আরও পড়ুনঃ ‘গোটা রাস্তা আমার দিকে হাঁ করে…!’- জিমের পোশাকে রাস্তায় বেরিয়েই অস্বস্তি! নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন অহনা দত্ত!

সে নিজের হাতেই নিজের ব্লাউজ ছিঁড়ে, নিজেকে আঁচড়ে খামচে রক্ত বের করে, নিজের সিঁদুর ঘেঁটে দিয়ে চিৎকার করতে থাকে। কমলিনীর শাশুড়ি এবং তার দিদি সেখানে এসে গোটা বিষয়টা দেখে রীতিমতো চমকে যায়। সে মিথ্যে ধর্ষণ এর অভিযোগ আনে নতুনের উপর। নতুন নিজেও গোটা বিষয়টায় হতভম্ব হয়ে যায়। কারণ সে দুঃস্বপ্নেও ভাবেনি তার সঙ্গে এমনটা হতে পারে।

Back to top button