‘আমিও সাধ্যমতো মানুষের পাশে থাকব‌…’- জলমগ্ন তিলোত্তমার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি! পুজোর উল্লাস ভুলে সাধারণ মানুষের পাশে জিতু কামাল!

চারিদিকে সাজো সাজো ভাব, পাড়ায় পাড়ায় চলছে শেষ প্রস্তুতি। কিছু জায়গায় মন্ডপে ঢুকছে প্রতিমা। শুরু হয়ে গেছে সবথেকে বড় উৎসব দুর্গোৎসবে। কিন্তু এরই মাঝে নেমে এলো দুর্যোগ। জলমগ্ন তিলোত্তমা। গত কয়েকঘণ্টার টানা বৃষ্টিতে ভেসে গেছে সব, জলের তলায় গোটা শহর। এরই মাঝে একটি ভিডিও পোস্ট করলেন জনপ্রিয় অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)।

সকালে বেলা ঘুম থেকে উঠে সকলের চক্ষু ছানাবড়া। সারারাত বৃষ্টি হওয়ায় চারিদিকে জল ছাড়া আর কিছুই নেই, বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে বৃষ্টির পরিমাণ। ভয়াবহতা ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রেল স্টেশন থেকে শুরু করে বড় বড় রাস্তাগুলিতে জল থৈথৈ অবস্থা। প্যান্ডেলগুলি থেকে ভেসে আসছে ব্যানার, বাঁশ। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই জানান দেওয়া হয়েছিল মহালয়ার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ, পুজোতে এবারে তুমুল বৃষ্টি হবে। আর সেই নিয়ে এবারে বেশ চিন্তিত জিতু। এই পরিস্থিতিতে অভিনেতার চোখের ঘুম উড়েছে।

তারা সোশ্যাল মিডিয়াতে এখন শহরতলির বিভিন্ন জায়গার ভিডিও ভাসছে। চিন্তিত শহরবাসী, এর মধ্যে শুটিংয়ে যাওয়ার আগে সমাজমাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হলেন অভিনেতা জিতু কামাল। একটি ভিডিও শেয়ার করে জানালেন নিজের বক্তব্য। সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করে অভিনেতা বলেন, ‘আমরা বিভিন্ন প্রচারের জন্য ভিডিও তৈরি করি। নিজেদের অ্যাকাউন্টের রিচ বাড়ানোর জন্যও কেউ কেউ ভিডিও পোস্ট করি। তবে আমার মনে হল এই বিষয়ে এবার একটা ভিডিও তৈরি করা উচিৎ। এতে যে বিরাট কিছু হবে তা হয়তো না। তবে মানবিকতার খাতিরে আর চুপ করে থাকতে পারলাম না।’

অভিনেতার কথায়, ‘গতকাল রাতে যত জোরে বাজ পড়েছে, তার চেয়েও অনেক জোরে বৃষ্টির শব্দ কানে এসেছে। এই পরিস্থিতিতে যাঁরা লড়াই করছেন তাঁদের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ ফুটপাতের উপরে নিজের দোকানের জিনিস মাথায় করে নিয়ে যাচ্ছেন। কেউ আবার হাঁটু সমান জল পেরিয়ে কাজে যাচ্ছেন। ওঁদের ছবি দেখে অনেকেই হাহা রিয়্যাক্ট করছেন। এটা উচিৎ নয়। এই পরিস্থিতিতে একে অপরের পাশে থাকা উচিৎ। আমার বাবা আমায় সেই শিক্ষাই দিয়েছেন। আমিও সাধ্যমতো মানুষের পাশে থাকব‌।’

আরও পড়ুনঃ ছেলের বিয়েতে গিয়ে অপমানিত কুরচি! বাড়ির মেয়ের অপমানে রুখে দাঁড়ালো কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব

জিতু আরও বলেন, ‘আর এই ক’দিন আমায় কেউ শুভ প্রথমা, শুভ দ্বিতীয়া এইগুলো পাঠাবেন না প্লিজ। কারণ, বিষয়টা শুভ নয়। তবে মানুষের পাশে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কলকাতা আবারও দুর্গাপুজোর আনন্দে মেতে উঠবে।’

Back to top button