ছেলের বিয়েতে গিয়ে অপমানিত কুরচি! বাড়ির মেয়ের অপমানে রুখে দাঁড়ালো কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব

জমে উঠেছে স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha)। ধারাবাহিকের একটি পর্বও এখন আর মিস করতে চাইছেন না দর্শক। নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার লড়াইয়ে নেমেছে কমলিনী। বিপরীতে তারই স্বামী চন্দ্র। অবশেষে অনেক যুদ্ধের পর চন্দ্রের হাত থেকে আইনি পথে মুক্তি পেয়েছে কমলিনী। কিন্তু মানসিক শান্তি এখনো পাচ্ছে না সে। নানান ঝামেলা অশান্তি লেগেই আছে। চলুন তাহলে জেনে নাও যাক ধারাবাহিকের আজকের পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কুরচি, কমলিনী, নতুন এবং মিঠি মিলে যায় কুরচির শ্বশুরবাড়িতে। নিজের ছেলের বিয়ের আগে একবার অন্তত ছেলের সাথে দেখা করে তার হবু বউয়ের জন্য উপহার দিতে গিয়েছিল কুরচি। নতুন প্রথমে ভেতরে ঢুকতে চায় না কারণ লোকের হাজারটা কথা শুনতে জবাব দিতে ভালো লাগে না। কিন্তু কুরচি জোর করে নতুনকে ভেতরে নিয়ে যায়। বাড়ির গেট থেকেই তাদের খোটা দিতে শুরু করে কুরচির স্বামী। তারপরে সবাই মিলে ভেতরের আসে। কুরচি এসেছে দেখে অবাক হয়ে যায় তার মেজো জা। কুরচি সংসার করল না সংসার থেকে বেরিয়ে গেল সেই নিয়ে তিনি আবার থেকে কথা শোনাতে থাকে। যদিও কুরচি চুপ করে থাকে না যোগ্য জবাব দিয়ে দেয়।
তারপর নানান কথা হতে থাকে কুরচিকে নিয়ে। কমলিনী কুরচিকে যতটা সম্ভব সাপোর্ট করে। এরপরই ডাবলু আসে। মাকে দেখে তো অবাক হয়ে যায়। সে আশাই করেনি তার মা, মামার বাড়ির লোকজন আসবে। কমলিনী নিজেই তারপর নিজে থেকে এগিয়ে গিয়ে ডাবলুর সাথে কথা বলে। ডাবলু এতদিন পর সবাইকে দেখে কি বলবে বুঝতে পারে না। এরপর কুরচি এসে নিজের ছেলের কাছে জানতে চায় কেমন আছে? কেন সে তার মায়ের ফোন ধরে না।
ডাবলু তো এতদিন মায়ের থেকে দূরে ছিল তার বাবা মায়ের সম্পর্কে ভুলভাল কথা বলে তাকে একেবারে মায়ের বিরুদ্ধে নিয়ে গেছে। তাই সেও মাকে পছন্দ করে না। মায়ের সাথে খারাপ ব্যবহার করে। কুরচি ডাবলুকে বোঝায় সে ইচ্ছে করে দূরে ছিল না, ডাবলুর বাবার জন্যই তাকে দূরে থাকতে হয়েছে।
আরও পড়ুনঃ তীরে এসে ডুবল তরী! তবে কি এক লক্ষ টাকা জেতার স্বপ্ন অধরা রয়ে যাবে পারুলের! দুর্ধর্ষ আজকের পর্ব!
এরপর কুরচি ছেলের বউয়ের জন্য আনা উপহার দেয় ডাবলুর হাতে। কিন্তু সে নিতে চায় না। মায়ের দেওয়া উপহার অস্বীকার করে। তারপর কুরচি জানায় সে ছেলের বিয়েতে আসবে, শুধুমাত্র ছেলের জন্য সে আসবে। এরপর কমলিনীরা সকলে মিলে আসবে বলে কথা দিয়ে যায়। দেখা যাক কি হয় আগামী পর্বে।

