জগদ্ধাত্রীর ধামাকা পর্ব! দেবুর মেয়েকে বাঁচাতে গিয়ে ম’রণ ফাঁদে পড়ল জগদ্ধাত্রী!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় জগদ্ধাত্রীর ভূমিকায় অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে (Ankita Mallick) দুর্দান্ত অভিনয় নজর কেড়েছে দর্শকদের। তবে সম্প্রতি ধারাবাহিকে এসেছে বিরাট চমক। স্বয়ম্ভুকে বাঁচাতে জগদ্ধাত্রীর আপ্রাণ চেষ্টা ধারাবাহিকের পর্বগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
সম্প্রতি ধরা পড়েছে দেবুদা। যদিও জগদ্ধাত্রীর চাপে কোর্টে সত্যিটা বলতে রাজি হয়ে যায় দেবুদা। কিন্তু কোর্টে যাওয়ার আগেই দেবুদাকে কাকলী দেবীর ভাড়া করা গুন্ডা জানায় দেবুদা যদি সমস্ত সত্যিটা জানায় তাহলে তার মেয়েকে তারা শেষ করে দেবে। আর সেইটা শুনেই ঘাবড়ে যান দেবুদা। কোর্টে এসেও তার প্রথমে কিছুই বলে উঠতে পারছিলেন না তিনি। এরপর দেবুদা জানান তিনিই সবটা করেছেন।

জগদ্ধাত্রী আজকের পর্ব ৭ আগষ্ট (Jagaddhatri Today Episode 7 August)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে দেবুদার কথা শুনেই চমকে গেছে জ্যাস। যে জর্জ সাহেবকে জানায় দেবু একা নয়, দেবুর সঙ্গে আরও অনেকেই জড়িয়ে রয়েছেন এই কান্ড। সঙ্গে জগদ্ধাত্রী এও জানায় এই মেল আইডিটা খোলা হয়েছিল বৈদেহী মুখার্জীর ফোন থেকে। যা শুনেই বৈদেহী মুখার্জীকে কাঠগড়ায় ডাকেন বিচারপতি। এদিকে দেবুদার থেকে জগদ্ধাত্রী শুনে নেয় দেবুর মেয়ের জীবন সংশয়ে রয়েছে।
কোর্টে থেকে বাইরে বেরিয়েই ভার্গভী মুখার্জীকে ফোন করে প্রীতি কোথায় গেছে জেনে নেয় জ্যাস। এরপর দেবুকে জগদ্ধাত্রী ইশারায় জিজ্ঞাসা করে কে তাকে ফোন করেছিল? উত্তরে দেবু ইশারায় দেখিয়ে দেয় সেই গুন্ডাটিকে। এরপরই সাধুদাকে ওই ছেলেটির ওপর নজর রাখতে বলে জ্যাস। আর নিজে চলে যায় প্রীতির মেয়েকে বাঁচাতে। অন্যদিকে কোর্টে বিচারপতিকে বৈদেহী বলেন তিনি মেল খুলতে বা ব্যবহার করতে জানান না। এই প্রথমবার তার নামে মেল খোলা হয়েছে। তিনি নির্দোষ। এই সবকিছু করেছে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু।
আরও পড়ুন: প্রকাশ্যে জি বাংলার মহিষাসুরমর্দিনী! মুখ্য ভূমিকায় টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী!
জগদ্ধাত্রীকে মেরে ফেলার আদেশ দিল কাকলী
তবে বৈদেহীর কথাকে নাকচ করে দিয়ে স্বয়ম্ভুর উকিল জানায় এই মেলটা তার ফোনেই প্রথম খোলা হয়েছিল। আর দেবুই খুলেছিলেন। কারণ স্বয়ম্ভুর ল্যাপটপে এই মেলের কোন ব্যবহার হয়নি। এরপরই কাঠগড়ায় ডাকা হয় দিব্যাকে। তার ল্যাপটপে এই মেলটি কেন লগ ইন করা হয়েছে সেকথা জানতে চাওয়া হয় দিব্যার কাছে। তবে তখনই কাকলী দেবীকে তার গুন্ডারা জানায় দেবুর মেয়েকে বাঁচাতে পৌঁছে গেছে জ্যাস। যা শুনে জগদ্ধাত্রীকে শেষ করে দেওয়ার কথা জানিয়ে দেন কাকলী দেবী। জগদ্ধাত্রী কি পারবে প্রীতির মেয়েকে বাঁচাতে? জানতে হলে দেখতে থাকুন জগদ্ধাত্রী।

