কোর্টে সকলের সামনেই মেহেন্দিকে থাপ্পড় মারল কৌশিকী! শেষ চালে বাজিমাত করলো দুর্গা!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে হঠাৎ করেই কোর্টের মাঝে স্বয়ম্ভু চিৎকার করে দিব্যা সেনকে অপরাধীর তকমা দেয়। বলে ওঠে দিব্যা সেন অপরাধী, কিন্তু জগদ্ধাত্রী সবার সামনে কিভাবে সাক্ষী দেবে সেটা ভেবেই অবাক হন বিচারক। তবে কৌশিকী বারবার জগদ্ধাত্রীকে অনুরোধ করতে থাকে কথা বলার জন্য আসল অপরাধী নাম বলার জন্য। তারপর সত্যি সকলকে অবাক করে জগদ্ধাত্রীর হাত মুখ নড়ে ওঠে। জগদ্ধাত্রী কথা বলার চেষ্টা করে, তারপর ধীরে ধীরে হাত উঠিয়ে ইশারা করে দিব্যা সেনের দিকে।

Jagatdhaatri, Zee Bangla, Bengali Serial, Bengali Television, New Episode, Jagatdhaatri Todays Episode 28 June, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা ভাষা টেলিভিশন, নতুন এপিসোড, জগদ্ধাত্রী আজকের পর্ব ২৮ জুন

আর সেই দৃশ্য দেখে অবাক হয়ে যায় সকলেই। এদিকে মেহেন্দি বৈদেহি ভাবতে থাকে এ তো দুর্গা বসে নাটক করছে। কিন্তু আসলে যে জগদ্ধাত্রী কোর্টের মাঝে নিজের চেষ্টায় অপরাধীকে সনাক্ত করেছে সেটা তো তাদের জানা নেই। আর কোর্টের মাঝেই গা ঢাকা দিয়ে বসে আছে দুর্গা সেটাও তাদের অজানা। জগদ্ধাত্রী বারবার ইশারা করতে থাকে দিব্যার দিকে আর মেহেন্দি উঠে কোর্টের মাঝে হঠাৎ করে জগদ্ধাত্রীকে ফ্রড মিথ্যাবাদী বলে চিৎকার করতে থাকে।

আরও পড়ুনঃ নিজের বলা মিথ্যের জালে নিজেই জড়িয়ে পড়লো চন্দ্র! মুখ খুলল চন্দ্রের দ্বিতীয় স্ত্রী! ফাঁ’স আজকের পর্ব

তখন বিচারক বলে মেহেন্দির যা বলার আছে কাঠগড়া এসে বলতে। এরপর মেহেন্দি এসে বিচারককে বলতে থাকে জগদ্ধাত্রী সেজে বসে আছে সে আর কেউ নয় জগদ্ধাত্রীর কন্যা দুর্গা মুখার্জি। তারা এই সমস্ত কিছু প্ল্যান করেছিল। আর এই প্ল্যান সবাই জানতো। এমনকি স্বয়ম্ভু এই প্ল্যানের সাথে জড়িত। সবটাই নাটক হচ্ছে দিব্যা সেনকে ফাঁসানোর জন্য।

এদিকে বৈদেহি এসে জগদ্ধাত্রীকে নিয়ে টানাটানি শুরু করে। আসলে তারা ভেবেছে উইলচেয়ারে দুর্গা জগদ্ধাত্রী সেজে বসে আছে। মেহেন্দিও জগদ্ধাত্রীকে দুর্গা ভেবে যা নয় তাই করতে থাকে তার সাথে। কৌশিকী সমস্ত কিছুই সহ্য করেছিল তারপর যখন তার সহ্যের সীমা পেরিয়ে যায় তখন ভরা কোর্টের মাঝেই মেহেন্দিকে সপাটে চড় মারে সকলে সামনে।

Back to top button