নিজের বলা মিথ্যের জালে নিজেই জড়িয়ে পড়লো চন্দ্র! মুখ খুলল চন্দ্রের দ্বিতীয় স্ত্রী! ফাঁ’স আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে মিটিল প্রশ্ন করে চন্দ্রর এত কিছু যখন মনে আছে তখন হোমের নাম টাও মনে থাকার কথা। বেকায়দায় পড়ে চন্দ্র একটা নাম বলে, কিন্তু অনেক খুঁজেও মিটিল সেই হোমের সন্ধান পায় না। এমনকি মেঘালয়ের কোনো হোমেই যে চন্দ্র ছিল না সেটা প্রমাণিত। এদিকে চন্দ্রর খোঁজ করতে করতে তার আরেক স্ত্রী, মেয়ে চলে এসেছে। রাস্তায় রাস্তায় ঠিকানা খুঁজে বেড়াচ্ছে।
সেদিনই বাড়িতে কমলিনীর মা বাবা সবাইকে ডেকে আনে চন্দ্র। রোজ রোজ একই বিষয় নিয়ে আলোচনা করতে করতে বিরক্ত হয়ে উঠেছে কমলিনী। এদিকে চন্দ্রের বাড়ির ঠিকানা পেয়ে গেছে তার স্ত্রী। তারা তো প্রায় চলেই এসেছে বাড়ির সামনে। এদিকে চন্দ্রর একটা কথার সাথে আর একটা কথা আর মিল পাচ্ছে না কেউ। একবার চন্দ্র বলছে তার কিছু মনে নেই, আরেকবার বলছে তার অল্প অল্প স্মৃতি মনে পড়ছে। মিটিল তো ভীষণই চালাক মেয়ে। চন্দ্রের এই ভনিতা ধরে ফেলেছে বারবার।
আরও পড়ুনঃ ধর্মসংকটে শ্যামলী! স্বামী নাকি আসন্ন সন্তান কাকে রক্ষা করবে সে? প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!
এদিকে কমলিনী বিশ্বাস করে চন্দ্র তার মত অন্য আরেক মহিলার জীবন নষ্ট করেছে। কারণ চন্দ্রর ঘর থেকে যে চিঠি পাওয়া গেছে সেটা কোন সাংকেতিক চিঠি নয়। একজন মহিলার লেখায় চিঠি। যার সাথে চন্দ্রর অবৈধ সম্পর্ক ছিল। আর সেই স্ত্রী এবং মেয়ে এসে হাজির হয়েছে তাদের বাড়িতে। আগামী পর্বে দেখা যাবে তাদের মুখোমুখি হবে কমলিনীরা।

