জগদ্ধাত্রীকে দুর্গা প্রমাণ করতে তৎপর বৈদেহি! কোর্টের মাঝেই ঘটে গেলো বড় দুর্ঘটনা!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে অপারেশন থিয়েটারে উপস্থিত ওইদিনের আরও একজন ডাক্তার এসে সাক্ষী দেয়। কিন্তু তার জগদ্ধাত্রীর হয়ে সাক্ষী দেওয়ার কথা ছিল তবে তিনি কোর্টে এসে মিথ্যে সাক্ষী দেয়। সেদিন যে জগদ্ধাত্রীকে খুন করার চেষ্টা করা হয়েছিল সে কথাটা পুরোটাই এড়িয়ে যায়, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এদিকে তার জগদ্ধাত্রীর হয়েই তার সাক্ষী দেওয়ার কথা ছিল।
এরপর কাঠগোড়ায় নিয়ে আসা হয় কৌশিকী মুখার্জিকে। কৌশিকী এত বছর ধরে জমে থাকা সমস্ত অন্যায় তুলে ধরে বিচারকের সামনে। দিব্যা সেন ঠিক কি কি অপরাধ করেছে জগদ্ধাত্রীর সঙ্গে, তাকে খুন করার জন্য কত কিছু করেছে সব বলে। কিন্তু সেই মুহূর্তে ডক্টর শ্রীমতি সেন জগদ্ধাত্রীকে বাঁচিয়ে দেয়। আর সারা জীবনের মতো তার অবলম্বন হয় হুইলচেয়ার। তারপর কৌশিকী জানায় জগদ্ধাত্রী এসেই নিজের অপরাধীকে চিহ্নিত করবে।
আরো একজন ডাক্তারকে কোর্টে নিয়ে আসা হয় সাক্ষী হিসেবে। সেদিন অপারেশন থিয়েটারে ওই ডাক্তার উপস্থিত ছিল। তারও জগদ্ধাত্রীর হয়ে সাক্ষী দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে দিব্যা সেনের কারণে সমস্তটা ভেস্তে যায়। কারণ দিব্যা সেন কোনরকম চালাকি করে সকলের মুখ বন্ধ করে দিয়েছে। সকলেই তার হয়ে কথা বলছে। যাতে করে দিব্যা সেন যে অপরাধী সেটা কোনোভাবেই প্রমাণ না হয়।
আরও পড়ুনঃ নয় বছর পর টেলিভিশনের পর্দায় সৌরভ চক্রবর্তী! নিজের ব্যাংক খোলার গল্প নিয়ে আসছে লক্ষ্মীর ঝাঁপি! প্রকাশ্যে প্রথম প্রোমো
হঠাৎ করেই কোর্টের মাঝে স্বয়ম্ভু চিৎকার করে দিব্যা সেনকে অপরাধীর তকমা দেয়। বলে ওঠে দিব্যা সেন অপরাধী, কিন্তু জগদ্ধাত্রী সবার সামনে কিভাবে সাক্ষী দেবে সেটা ভেবেই অবাক হন বিচারক। তবে কৌশিকী বারবার জগদ্ধাত্রীকে অনুরোধ করতে থাকে কথা বলার জন্য আসল অপরাধী নাম বলার জন্য। এদিকে বৈদেহি এসে জগদ্ধাত্রীকে নিয়ে টানাটানি শুরু করে। আসলে তারা ভেবেছে উইলচেয়ারে দুর্গা জগদ্ধাত্রী সেজে বসে আছে।

