দিব্যা সেনের বাড়িতে হাজির জ্যাস! জগদ্ধাত্রীর হুমকিতে কেঁপে উঠলো শয়তান দিব্যা! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri) জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে কোর্ট থেকে বাড়ি এসে বৈদেহি, মেহেন্দি দুর্গাকে সাবধান করে দেয়। জগদ্ধাত্রী আজ কথা বলতে পারলেও দিব্যা সেন যে জগদ্ধাত্রীকে ছেড়ে দেবে না সেটা জানিয়ে দেয়। দুর্গাও জানিয়ে দেয় তার মা এই কেস জিতবে আর কেউ কিছু করতে পারবে না। তারপর দুর্গা, কৌশিকী, স্বয়ম্ভু মিলে জগদ্ধাত্রীকে ঘরে নিয়ে যায়। জগদ্ধাত্রী দুর্গার সাথে কথা বলার চেষ্টা করে, মায়ের মুখে নিজের নাম শুনে দুর্গাও আবেগপ্রবণ হয়ে পড়ে। জগদ্ধাত্রী দুর্গার বিয়ে দেখতে চায়, সেটাই নিজের মুখে জানায়।

ওইদিকে বৈদেহি তো রাজনাথের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। কারণ রাজনাথ দুর্গা, জগদ্ধাত্রী এদের নিয়ে মাতামাতি করছে কিন্তু জগদ্ধাত্রী সুস্থ হয়ে উঠলে তাদের বিপদ। জগদ্ধাত্রী মুখ খুললে উৎসব, মেহেন্দি সকলেই বিপদে পড়ে যাবে। তখনই দুর্গা এসে তার ঠাকুমাকে বলে সে উৎসবদের বিরুদ্ধে কোনো কেস করবে না, তার মা সুস্থ হয়ে উঠলে সবাইকে ফিরিয়ে দেবে দুর্গা। বৈদেহি চোখে জল চলে আসে দুর্গার কথা শুনে। দুর্গা কথা দেয় তার এই সম্পত্তি টাকা কিছু চাই না তার শুধুমাত্র একটা পরিবার চাই।

অন্যদিকে দিব্যা সেন নিজের উকিলের সাথে পরামর্শ করতে থাকে কিভাবে এই কেস থেকে বেরোনো যায়। কারণ জগদ্ধাত্রী সুস্থ হয়ে উঠছে, কথা বলছে তাই দিব্যা যেকোনো সময় ফেঁসে যেতে পারে। তাই উকিলের সাথে পরামর্শ করতে থাকে যেভাবেই হোক তাকে এই বিপদ থেকে বের করতে হবে।

আরও পড়ুনঃ ‘১৮ বছরের টুকটুকি চাই না!’- ২০২৬-এ বিয়ে করছেন রুদ্রনীল? পাত্রীটা কে? জানলে চমকে যাবেন আপনিও!

দিব্যা যখন নিজের অফিসে বসে এইসব পরামর্শ করছে ঠিক তখনই নিজের পায়ে হেঁটে আসে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী নিজের পায়ে হেঁটে এসেছে দেখে তো অবাক হয়ে যায় সকলে। জগদ্ধাত্রী পুরোপুরি সুস্থ, সেটাই নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। ভয় পেয়ে দিব্যা সেন জগদ্ধাত্রীকে বলে পুরোনো সব কথা ভুলে যেতে। কিন্তু জগদ্ধাত্রী আর পিছিয়ে আসবে না বলেই জানিয়ে দেয়। তখন দিব্যা সেন বলে যদি সে জগদ্ধাত্রীকে যদি এখন থেকে বেরোতে না দেয়, উল্টে জগদ্ধাত্রী বলে এরপর সোজা জেল হবে দিব্যা সেনের।

Back to top button